রিয়া'বাঙালি ব্রাহ্মণ', সুশান্তের ন্যায় বিচারের সঙ্গে 'বিহার' যোগ নিয়ে মুখ খুলে কী জানালেন অধীর

রিয়া চক্রবর্তীর আদিবাড়ি যে পুরুলিয়ার বাঘমুণ্ডিতে তা আপাতত সকলেরই জানা। বাঙালি সেনা অফিসারের মেয়ে রিয়া এই মুহূর্তে মুম্বইয়ের খবরে আলোচিত হচ্ছেন।

রিয়া চক্রবর্তীর আদিবাড়ি যে পুরুলিয়ার বাঘমুণ্ডিতে তা আপাতত সকলেরই জানা। বাঙালি সেনা অফিসারের মেয়ে রিয়া এই মুহূর্তে মুম্বইয়ের খবরে আলোচিত হচ্ছেন। আলোচিত হচ্ছে , সুশান্ত মৃত্যু মামলায় বাঙালি মেয়ের মাদক যোগে গ্রেফতারি। এবার সুশান্ত সিং রাজপুতের জন্য ন্যায় বিচার ও রিয়ার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বাংলার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

টুইট সিরিজ ও অধীর বাণ

টুইট সিরিজ ও অধীর বাণ

বাংলার কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সুশান্ত মামলা নিয়ে একের পর এক টুইটে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। টুইটে রিয়া সম্পর্কে 'বাঙালি ব্রাহ্মণ' পরিচিতির উল্লেখ যেমন তিনি করেন , তেমনই সুশান্ত সম্পর্কে তিনি 'বিহার' যোগের কথাও তুলে ধরেন। আর বিহার নির্বাচনের আগে সুশান্ত মামলা নিয়ে রাজনীতির পারদ চড়ার ঘটনা নিয়েও মত প্রকাশ করেন অধীর চৌধুরী।

বিহার, বাংলা যোগ ও সুশান্ত মৃত্যু মামলা

বিহার, বাংলা যোগ ও সুশান্ত মৃত্যু মামলা

' রাজনৈতিক শাসকদের খুশি করতে কেন্দ্রীয় এজেন্সিরা নিজেদের মতো করে ভূমিকা পালন করছে। সমুদ্র মন্থন করে তারা মাদক বের করেছে, অমৃতের জায়গায়। এখনও অন্ধকারে তারা হাতড়াচ্ছে যে কে আসল খুনি?' ঠিক এভাবেই বিজেপিকে নাম না করে আক্রমণ শানিয়েছেন অধীর।

রিয়া সম্পর্কে বক্তব্য

রিয়া সম্পর্কে বক্তব্য

'রিয়ার বাবা একজন প্রাক্তন সেনা অফিসার, যিনি দেশসেবা করেছেন। রিয়া একজন বাঙালি ব্রাহ্মণ , অভিনেতা সুশান্ত সিংকে ন্যায় বিচার দেওয়ার ঘটনা যেন বিহারিকে ন্যায় বিচার দেওয়া হিসাবে না দেখা হয়।' টুইটে এমনই দাবি করেন অধীর চৌধুরী। উল্লেখ্য, সামনেই বিহার নির্বাচন। তার আগে বিজেপির কেন্দ্রীয় সরকার যাতে সুশান্ত মামলাকে তুরুপের তাস হিসাবে ব্যবহার না করেন তারই বার্তা কার্যত স্পষ্ট হয়েছে অধীর চৌধুরীর বক্তব্যে।

 সুশান্ত ও বিজেপির পোস্টার

সুশান্ত ও বিজেপির পোস্টার

বিজেপি যদিও জানিয়েছে দিয়েছে বিহার নির্বাচনে সুশান্তকে নিয়ে রাজনীতি হবে না। তবুও বিজেপির পোস্টারে সদ্য সুশান্ত সিং রাজপুতের ছবি দেখা গিয়েছে। যা নিয়ে বিহারের বিরোধী জোট রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে।

 রিয়া ও বাংলা যোগ

রিয়া ও বাংলা যোগ

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যে বিহারের যোগ রয়েছে, তা আগেই উঠে এসেছে। বিহারের রাজনৈতিক শিবিরে এই মামলা নিয়ে পারদ চড়তেই বিহার নির্বাচনের আগে সুশান্ত ও বিহার যোগ নজরে আসতে থাকে। একটা সময় বিহারের পুলিশ মহারাষ্ট্রে গিয়ে এই মামলায় বাধা পেতেই পরিস্থিতি বিহার বনাম মহারাষ্ট্র হয়ে যায়। এরপর রিয়ার বাংলা যোগ নিয়ে এই প্রথম কোনও বাঙালি নেতা মুখ খুললেন। রিয়া ও পশ্চিমবঙ্গ যোগ নিয়ে যেমন অধীর চৌধুরি সরব হয়েছেন, তিনি রিয়ার গ্রেফতারি নিয়েও যে বিরক্ত , তা প্রকাশ করেছেন টুইটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+