পেট্রোল,টায়ার জ্বালিয়ে কোভিডে মৃতদের দেহ সৎকার, যোগীর রাজ্যে সাসপেন্ড ৫ পুলিশকর্মী
পেট্রোল,টায়ার জ্বালিয়ে কোভিডে মৃতদের দেহ সৎকার, যোগীর রাজ্যে সাসপেন্ড ৫ পুলিশকর্মী
করোনা কালে একের পর এক মর্মান্তির ঘটনার সাক্ষী হয়ে রয়েছে যোগীর রাজ্য উত্তর প্রদেশ। পেট্রোল, টায়ার দিয়ে নদীর পাড়ে কোভিডে মৃতদের দেহ পোড়ানোর অভিযোগে সাসপেন্ড করা হল ৫ পুলিশকর্মীকে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে বালিয়ায়। একটি ভিডিও ভাইরাস হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাতেই দেখা গিয়েছে এই মর্মান্তিক ঘটনা। গঙ্গায় ভেসে আসা একের পর এক দেহ নিয়ে নাজেহাল যোগী সরকার। তারপরে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে যোগী প্রশাসন।

ভিডিও দেখা গিয়েছে বালিয়ায় গঙ্গায় ফেসে আসা কোভিড মৃতদেহ সৎকার করা হচ্ছে গঙ্গার পাড়ে। পুলিশের উপস্থিতিতেই হচ্ছে সৎকার। পুলিশের সামনেই এক ব্যক্তি মৃতদেগের উপর পেট্রোল এবং টায়ার ফেলে জ্বালিয়ে দিচ্ছে। কাঠ মেলেনি, শ্মশানেও নিয়ে যাওয়া হয়নি। কোনও মতে দেহ দাহ করতে তৎপর পুলিশ। বালিয়ার মালদেপুর গঙ্গার ঘাটে ঘটেছে এই ঘটনা।
তারপরেই তৎপর হয় যোগী সরকার। ঘটনার তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে বালিয়া পুলিশ অভিযুক্ত ৫ পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে। অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। সূত্রের খবর কয়েকদিন আগে বালিয়া গঙ্গার ঘাটে এসে ঠেকেছিল দেহগুলি। খবর পেয়েই পুলিশ সেখানে যায় এবং দেহগুলি দ্রত সৎকার শুরু করে। গঙ্গায় একের পর এক দেহ ভেসে আসার ঘটনা বাড়ছে বিহার উত্তর প্রদেশে। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ গঙ্গার পাড়গুলিতে নজরদারির নির্দেশ দিয়েছেন।












Click it and Unblock the Notifications