বিমানের ওভারহেড বিনে করে সোনা পাচারের অভিযোগে ধৃত এয়ার ইন্ডিয়ার ক্রু সহ ২ জন
বিমানের ওভারহেড বিনে করে সোনা পাচারের অভিযোগে ধৃত এয়ার ইন্ডিয়ার ক্রু সহ ২ জন
৭২.৪৬ লক্ষ টাকা দামের দেশীয় স্বর্ণ পাচার করার অভিযোগে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক কর্মকর্তাদের হাতে গ্রেফতার এয়ার ইন্ডিয়ার ক্রু সদস্য ও ক্যাটারিং কর্মী। সোমবার সরকারি বিবৃতিতে বলা হয়েছে, রবিবার ওই ক্রু সদস্য লন্ডন থেকে দিল্লিতে আসেন, শুল্ক অফিসাররা বিমানের ওভারহেড বিনের মধ্যে ওই সোনা গোপনভাবে লুকিয়ে রাখার খবর পান।

শুল্ক দফতরের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, পরে এম/এস অ্যাম্বাসাডার স্কাই সেফ সংস্থার কর্মীকেও গ্রেফতার করা হয়। এয়ার ইন্ডিয়ার ক্রু ও ক্যাটারিং সংস্থার কর্মীর থেকে উদ্ধার করা হয় চারটে সোনার কড়া, যা রুপোলি রঙ করা ছিল, বিমানের মধ্যেই রাখা ছিল বলে জানিয়েছে শুল্ক, যা সনাক্ত করে ওই ক্রু সদস্য। উদ্ধার হওয়া মোট সোনার ওজন ১.৬৬৭ কেজি, যার মূল্য ৭২.৪৭ লক্ষ। সোনাগুলি উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
শুল্ক দফতর জানিয়েছে যে উভয় অভিযুক্ত নিজেদের এই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তারা ৩ ডিসেম্বর লন্ডন থেকে ভারতে সোনা পাচার করার চেষ্টা করছিল। বিবৃতিতে বলা হয়েছে উভয় অভিযুক্ত সরাসরি বা পরোক্ষভাবে ৩.১১ কেজি সোনা (১.৫ কেজি ৩ ডিসেম্বর ও ১.৬৬৭ কেজি রবিবার) পাচারের সঙ্গে যুক্ত ছিল।












Click it and Unblock the Notifications