চিঠিতে সই করা বিক্ষুব্ধ ১৯জন তৃণমূল সাংসদ কারা? প্রকাশ্যে এল নাম
লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এনডিএ শিবিরে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা। চিঠিতে মোট ১৯ জন সাংসদের সই রয়েছে। এই ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলেছে।
তালিকায় রয়েছেন দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়, অভিষেক ঘনিষ্ঠ সায়নী ঘোষের মতো অভিনেতা-অভিনেত্রী সাংসদরা। পাশাপাশি কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়ের মতো বর্ষীয়ান রাজনীতিবিদেরা। এছাড়া নাম রয়েছে বাপি হালদার, ইউসুফ পাঠান, আবু তাহের খান, খলিলুর রহমান, কালীপদ সোরেনদের। এমনকী পার্থ ভৌমিক, মিতালি বাগ, অরূপ চক্রবর্তীও সই করেছেন সেই চিঠিতে। একইসঙ্গে জগদীশ বর্মা বসুনিয়া, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার ও অসিত মালেরও নাম রয়েছে প্রকাশিত হওয়া সেই চিঠির তালিকায়।

কয়েকদিন আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠকে বসেছিলেন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা। ওই দিন ১৪ জন সাংসদ প্রথম দফার সই করেন। পরবর্তী সময়ে আরও পাঁচ জন এতে যুক্ত হয়েছে। এঁনারা সকলেই এনডিএ-র প্রতি সমর্থন জানিয়েছেন।
এই বিদ্রোহী সাংসদরা ফের দিল্লি যাচ্ছেন। আগামী সোমবার তাঁরা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করবেন। ফের সংসদে আলাদা বসার জায়গার জন্য তাঁরা আবেদন জানাবেন।












Click it and Unblock the Notifications