ডার্বির বল গড়ানোর আগে, নজরে অঙ্কের হিসাব, দেখে নিন

ডার্বির দামামা বেজে গেছে এই অবস্থায় কী বলছে লিগ টেবলে অঙ্কের হিসাব। 

কলকাতা ময়দানে ফের ডার্বির দামামা। কলকাতার পারদ যেখানে নামা ওঠা করছে সেখানে ডার্বির উত্তাপ কিছুটা ময়দানি উত্তাপ নিঃসন্দেহে বাড়িয়ে দিচ্ছে।

ডার্বির বল গড়ানোর আগে, নজরে অঙ্কের হিসাব, দেখে নিন

এদিকে কার্যত এক বছরে পা দিচ্ছে কলকাতা ডার্বি। আসলে ৩৬৪ টা ডার্বি পার করে ৩৬৫ নম্বর ডার্বির অপেক্ষায় কলকাতা। পরিসংখ্যানের বিচারে মুখোমুখিতে ইস্টবেঙ্গল জিতেছে ১২৭ বার মোহনবাগান ১১৭ বার, ড্র হয়েছে ১০ টি ম্যাচ।

ডার্বির বল গড়ানোর আগে, নজরে অঙ্কের হিসাব, দেখে নিন

৩৬৫তম ডার্বির আগে দু পক্ষই চাপে এই ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করবে আই লিগের খেতাবি দৌড়ে থাকার বিষয়টি। এই মুহূর্তে আই লিগ টেবলের তিন নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে জিতলে খেতাবি লড়াইতে বেশ খানিকটা বেগ পাবে লাল হলুদ শিবির। এদিকে মোহনবাগান রয়েছে লিগ টেবলের ছ নম্বরে। এই ম্যাচ না জিতলে এবারের মতো আই লিগ জয়ের সব স্বপ্নে বালি পড়ে যাবে মোহন বাগানের।

একনজরে দেখে নেওয়া যাক আই লিগে কোন দল এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে। আই লিগ টেবলের এক নম্বরে রয়েছে মিনার্ভা পাঞ্জাব। ৯ টি ম্যাচে ৭ টি জয় একটি ড্র একটি হার সহ তাদের পয়েন্ট ২২। দু নম্বরে রয়েছে নেরোকা এফ সি। তিন নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। ১০ টি ম্যাচে ৫ টি জয় নিয়ে তার পয়েন্ট ১৯। চার ও পাঁচ নম্বরে রয়েছে শিলং লাজং রয়েছে লিগ টেবলের চার ও পাঁচ নম্বরে।

ছ নম্বরে রয়েছে মোহন বাগান। ৯ ম্যাচে ৩ টি জয় ৪টি ড্র নিয়ে তাদের পয়েন্ট ১৩। মোহনবাগানের পরে রয়েছে অ্যারোজ, চেন্নাই, চার্চিল, গোকুলাম এফ সি।

ইস্টবেঙ্গল যদি এই ম্যাচে জেতে তাহলে তাদেরও পয়েন্ট হবে মিনার্ভা পাঞ্জাবের সঙ্গে একই ২২। তবে লালহলুদের একটা ম্যাচ বেশি খেলা থাকবে। অন্যদিকে যদি মোহনবাগান জেতে তাহলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলেন ৪ নম্বরে উঠে যাবে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+