স্টেনগান সেলিব্রেশন আর দেখবে না ময়দান, এবার কি তাহলে সামার সল্টের মরশুম,জল্পনা তুঙ্গে
বাগানের এক বিদেশি টাটা -বাই বাই করে দিয়েছেন বদলি কে তা নিয়ে এখনও কর্তাদের মুখে কুলুপ। কিন্তু ময়দানে ভাসছে নাম।
আগে থেকেই কী আঁচ ছিল সনিকে আর গোটা মরশুম পাওয়া যাবে না, ডার্বির আগের দিন এই নিয়ে সদস্য -সমর্থকদের মধ্যে জল্পনা তুঙ্গে। সনি নর্ডি কে গোটা মরশুমেই আর পাওয়া যাবে না জানিয়ে দিয়েছেন হাইতিয়ান তারকা নিজেই।

এরমধ্যেই সনির বদলির নাম হিসেবে জোর ভেসে উঠছে ফিকরু তেফেরার নাম। আসলে মরশুমের বেশ খানিকটা হয়ে গেছে। এই অবস্থায় একদম আনকোরা বিদেশি নেওয়ার রাস্তায় হাঁটতে চাইছে না মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। যেহেতু ফিরকু এটিকে জার্সিতে খেলেছেন, তাই ভারতীয় ফুটবল সম্পর্কে বরং বলা ভাল কলকাতা ফুটবল সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। ক্রোমা বিদায়ের সময়েও শোনা গিয়েছিল ফিকরুরু নাম। হঠাৎই সনি বিসর্জন হয়ে যেতে আরও সামনে চলে এল প্রাক্তন এটিকে -র নাম। এটিকে-র চ্যাম্পিয়ন দলের তুখোড় বিদেশি ছিলেন ইথিওপিয়ার এই স্ট্রাইকার।
সমর্থকদের মন জয় করলেও অবশ্য আইএসএলে এটিকে কর্তাদের মন জিততে পারেননি ফিকরু। কারণ তাঁর রগচটা স্বভাব টিমে-র ওপর সঠিক প্রভাব ফেলেনি এটাই মত ছিল কর্তাদের। তারপরেও দল ডার্বিতে জিতলে এই ফিকরু দিয়ে আরও একবার আই লিগ জয়ের জন্য ঝাঁপাতে পারে মোহনবাগান। এটিকে-র জার্সি গায়ে ২০১৪ সালে ১২ ম্যাচে ৫ গোল ছিল ফিকরুর। ম্যাচে গোল করলে সামারসল্ট দিয়ে তাঁর ইউনিক সেলিব্রেশন স্টাইল আজও ভোলেনি ময়দান।
এদিকে পুরো বিষয়টিতে জল পড়ে যেতে পারে যদি বাগান ফিরতি ডার্বি হেরে যায়। সেক্ষেত্রে কমদামি কোনও এক বিদেশি ডিফেন্ডারকে আনতে পারে মোহনবাগান। যাতে কোনওরকমে মরশুমটা শেষ করা যায়। কারণ এই ডার্বি হারলেই কার্যত চ্যাম্পিয়নশিপ দৌড় থেকে পুরোপুরি ভাবে ছিটকে যাবে মোহনবাগান।
তবে ফিকরুকে আনতে গেলে মোহনবাগানকে প্রচুর অর্থ যোগান করতে হবে সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে মোহনবাগানের। তাই সনি নর্ডির স্টেনগান সেলিব্রেশনের পর এবার কী তাহলে সামারসল্ট সেলিব্রেশন । অপেক্ষায় ময়দান।












Click it and Unblock the Notifications