আইএসএলে অপ্রতিরোধ্য নর্থ ইস্ট, কঠিন ম্যাচে জেরার্ড নুসের দলের সামনে চ্যালেঞ্জ এবার বেঙ্গালুরু

আইএসএলে অপ্রতিরোধ্য নর্থ ইস্ট, কঠিন ম্যাচে জেরার্ড নুসের দলের সামনে চ্যালেঞ্জ এবার বেঙ্গালুরু

আইএসএল ২০২০তে কালো ঘোড়া এবছর দুই দল, প্রথমটি হায়দরাবাদ এফসি হলে দ্বিতীয়টি অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড। লিগে এবছর ৪ ম্যাচে ২টি জয়, ২টি ড্রয়ের পর ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে নর্থ ইস্ট। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে উড়িয়ে দেওয়ার পর মঙ্গলবার এবার সামনে বেঙ্গালুরু এফসি।

গত বছরের পারফর্ম্যান্স

গত বছরের পারফর্ম্যান্স

গত বছর লিগে দুই দলের মুখোমুখি সাক্ষাতে একটি ম্যাচ ড্র ও অন্যটিতে বেঙ্গালুরু জয় পায়। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে ০-০ গোলে ম্যাচ ড্র হয়। পরে ২-০ গোলে নর্থ ইস্টকে হারিয়েছিল বেঙ্গালুরু।

বেঙ্গালুরুর এবছরের পারফর্ম্যান্স

বেঙ্গালুরুর এবছরের পারফর্ম্যান্স

এবছর অবশ্য এখনও বেঙ্গালুরু এফসি ছন্দ খুঁজে পায়নি। গোয়ার বিরুদ্ধে জোড়া গোলে এগিয়ে থেকে দল ম্যাচ ড্র করে। এরপর হায়দরাবাদের বিরুদ্ধে ০-০ ম্যাচ ড্র। শেষ ম্যাচে চেন্নাইয়ানের বিরুদ্ধে পেনাল্টিতে গোল করে ১-০ ব্যবধানে বেঙ্গালুরুর চলতি আইএসএলের প্রথম জয়টি এসেছে।

গোলে ছন্দ খুঁজছেন সুনীল ছেত্রী

গোলে ছন্দ খুঁজছেন সুনীল ছেত্রী

আইএসএল ২০২০তে পর পর দুই ম্যাচে গোল না পাওয়ার পর অবশেষে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে গোল করেছেন সুনীল। পেনাল্টি থেকে গোল করে অক্সিজেন পেয়েছেন তিনি। গোলের দেখা পাওয়ার পর এবার সুনীল ছেত্রী দলকে ধারাবাহিকভাবে ম্যাচ জেতাতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

বেঙ্গালুরুর সামনে কোন চিন্তা

বেঙ্গালুরুর সামনে কোন চিন্তা

শেষ ম্যাচ নর্থ ইস্ট, ইস্টবেঙ্গলের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়েছে। তরুণ কোচ জেরার্ড নুসের কোচিংয়ে দলের বোঝাপড়া ভালো, শুধু তাই নয় ইদ্রিসা সিলা, আপিহা গোলের ছন্দে রয়েছেন। গোয়ার মতো শক্তিশালী দলকে ১-১ গোলে রুখে দিয়েছে নর্থ ইস্ট। শুধু তাই নয় মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয় দিয়ে এবছরের লিগ অভিযান শুরু করেছে তারা। তাই নর্থ ইস্টের বিরুদ্ধে সতর্ক বেঙ্গালুরু এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+