আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের পরের ম্যাচ কাদের বিরুদ্ধে, ফের কবে মাঠে নামছে লাল-হলুদ?

আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের পরের ম্যাচ কাদের বিরুদ্ধে, ফের কবে মাঠে নামছে লাল-হলুদ?

তিলক ময়দানে দশ জনের এসসি ইস্টবেঙ্গল শক্তিশালী জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ড্র করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে চলতি আইএসএলে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করতেও সক্ষম হয়েছে লাল-হলুদ। দলের ফুটবলারদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে লড়াই লাল-হলুদ ফুটবলারদের উদ্বুদ্ধ করবে বলে মনে করেন ব্রিটিশ কোচ। সেই আবহে দেখে নেওয়া যাক টুর্নামেন্টে নিজেদের আগামী ম্যাচ কোন দলের বিরুদ্ধে খেলবে এসসি ইস্টবেঙ্গল। কেমন ভাবে দল সাজানো হতে পারে।

এসসি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ

এসসি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ

আগামী মঙ্গলবার অর্থাৎ ১৫ ডিসেম্বর আইএসএলে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে এই অতি গুরুত্বপূর্ণ ম্যাচ।

প্রতিপক্ষ কারা এবং কোন মাঠে খেলা

প্রতিপক্ষ কারা এবং কোন মাঠে খেলা

আগামী ম্যাচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে পাঞ্জা কষতে মাঠে নামবে লিগ তালিকার সর্বশেষ অর্থাৎ ১১তম স্থানে থাকা এসসি ইস্টবেঙ্গল। যে মাঠে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে নাছোড় লড়াই শেষে ড্র করতে সক্ষম হয়েছে লাল-হলুদ, সেই তিলক ময়দানেই পরের ম্যাচ খেলবেন রবি ফাওলারের ছেলেরা।

এসসি ইস্টবেঙ্গলের সুবিধা

এসসি ইস্টবেঙ্গলের সুবিধা

এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগের ম্যাচে শক্তিশালী এটিকে মোহনবাগানকে হারিয়েছিল জামশেদপুর এফসি। সেই ম্যাচের ক্লিপিংস দেখে বৃহস্পতিবারের মোকাবিলার জন্য রণনীতি তৈরি করেছিলেন লাল-হলুদ কোচ রবি ফাওলার। তা সফলও হয়েছে। শনিবার এটিকে মোহনবাগানের মুখোমুখি হচ্ছে হায়দরাবাদ এফসি। এই ম্যাচ দেখে নিজেদের আগামী প্রতিপক্ষকে মেপে নিয়ে অনায়াসে রণনীতি তৈরি করে ফেলবেন ফাওলার। সে সময়ও তিনি পাবেন।

দলে সম্ভাব্য পরিবর্তন

দলে সম্ভাব্য পরিবর্তন

হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে পরবর্তী ম্যাচে এসসি ইস্টবেঙ্গল দলে খুব বেশি পরিবর্তন হয়তো করা হবে না। কেবল জামশেদপুর এফসি-র বিরুদ্ধে লাল কার্ড দেখা লিংডোর পরিবর্তে খেলতে পারেন ওয়াহেংবাম আনগৌসানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+