সপ্তম ম্যাচে এসে আইএসএলে প্রথম হার নর্থ ইস্টের, এক গোলে জিতল জামশেদপুর
আইএসএলের সপ্তম মরশুমের সপ্তম ম্যাচে এসে প্রথম হার হজম করতে হল নর্থ ইস্ট ইউনাইটেডকে। জামশেদপুর তাঁদের দ্বিতীয় জয় পেল এই মরশুমে। সাত ম্যাচ খেলে নর্থ ইস্ট ২টি জয় ও চারটি ড্র সহ দশ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় চতুর্থ স্থানে রইল। ওদিকে জামশেদপুর সমসংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট পেয়ে গোলপার্থক্যে পিছিয়ে থেকে পঞ্চম স্থানে উঠে এল।

প্রথম হাফ গোলশূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় অনিকেত যাদব গোল করে জামশেদপুরকে এগিয়ে দেন। সেই গোল আর নর্থ ইস্ট শোধ করতে পারেনি। প্রথম হাফে দুই দলের কেউই বিশেষ সুযোগ তৈরি করতে পারেনি। তবে বল পজেশনে এগিয়ে ছিল জামশেদপুর।
এই মুহূর্তে আইএসএল লিগ তালিকায় সবচেয়ে ওপরে রয়েছে মুম্বই সিটি। ছয় ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৩। সমসংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট পেয়ে গোলপার্থক্যে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। ছয় ম্যাচ খেলে বেঙ্গালুরু এফসি ১২ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।












Click it and Unblock the Notifications