আইএসএলে মুখোমুখি গোয়া ও চেন্নাই, পরিসংখ্যানে পাল্লা ভারী কোন দলের?

আইএসএলে মুখোমুখি গোয়া ও চেন্নাই, পরিসংখ্যানে পাল্লা ভারী কোন দলের?

শনিবার আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে চেন্নাইইন এফসি। ম্যাচে তুল্যমূল্য লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। তার আগে মুখোমুখি সাক্ষতে পরিসংখ্যানে কোন দল এগিয়ে, তা দেখে নেওয়া যাক। পয়েন্ট তালিকায় কে কোথায় দাঁড়িয়ে, তাও জেনে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

একটি ফাইনাল ও দুটি সেমিফাইনালের চার লেগ সহ আইএসএলে এখনও পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। সাত বার জিতেছে চেন্নাইইন এফসি। ৯ বার জিতেছে এফসি গোয়া। দুই দলের মধ্যে এক বার ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল।

শেষ দুই সাক্ষাৎ

শেষ দুই সাক্ষাৎ

আইএসএল ২০১৯-২০ মরসুমের সেমিফাইনালে দুই লেগে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ ৪-১ গোলের ব্যবধানে জিতেছিল চেন্নাইইন এফসি। দ্বিতীয় ম্যাচ ৪-২ গোলের ব্যবধানে জিতেছিল এফসি গোয়া।

সর্বাধিক গোলদাতা

সর্বাধিক গোলদাতা

চলতি আইএসএলে এফসি গোয়ার জার্সিতে ছয় ম্যাচ খেলে ৬টি গোল করেছেন ইগর আনগুলো। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনিই সর্বাধিক গোলদাতা। চেন্নাইইন এফসি-র জার্সিতে চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ১ গোল দিয়েছেন এসমায়েল গঞ্জালেস।

লিগ তালিকায় স্থান

লিগ তালিকায় স্থান

চলতি আইএসএলে পাঁচ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে রয়েছে চেন্নাইইন এফসি। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি ম্যাচ জিততে পেরেছে অভিনেতা অভিষেক বচ্চনের দল। অন্যদিকে ছয় ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে এফসি গোয়া।

পাল্লা ভারী কোন দলের

পাল্লা ভারী কোন দলের

শেষ ম্যাচ জিততে পারেনি চেন্নাইইন এফসি। অন্যদিকে পরপর দুই ম্যাচ জিতে এটিকে মোহনবাগানের কাছে হেরে যাওয়া এফসি গোয়া ধারেভারে যে চেন্নাইয়ের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে, তা অনায়াসে বলা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+