আইএসএল ২০২০-২১ : বছর শেষের ম্যাচের প্রথমার্ধে গোলহীন গোয়া ও হায়দরাবাদ, তবে লড়াই হাড্ডাহাড্ডি
আইএসএল ২০২০-২১ : প্রথমার্ধে গোলহীন গোয়া ও হায়দরাবাদ, তবে লড়াই হাড্ডাহাড্ডি
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ এবং ২০২০-এর শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও প্রথমার্ধে গোলহীন থেকে গেল এফসি গোয়া ও হায়দরাবাদ এফসি। তবে প্রথম ৪৫ মিনিটে দুই দলের মধ্যে তুল্যমূল্য প্রতিযোগিতা হয়েছে। দুর্দান্ত আক্রমণে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও ফিরে আসতে হয়েছে দুই দলকে। আইএসএল তালিকার প্রথম চারে প্রবেশ করতে ম্যাচ জিততে মরিয়া এফসি গোয়া ও হায়দরাবাদ এফসি।

আইএসএলে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলে ১১ পয়েন্ট অর্জন করেছে এফসি গোয়া। লিগ তালিকার পঞ্চম স্থানে দাঁড়িয়ে রয়েছেন ইগর আনগুলোরা। আজকের ম্যাচ জিতলে আইএসএল তালিকার তৃতীয় স্থানে পৌঁছে যাবে গোয়া। অন্যদিকে সাত ম্যাচ খেলে ৯ পয়েন্ট অর্জন করা হায়দরাবাদ এফসি আজ জিতলে লিগ তালিকার চতুর্থ স্থানে পৌঁছে যাবে।
ফলে কার্যত মাস্ট উইন ম্যাচে প্রথম থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় এফসি গোয়া। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও যায় ইগর আনগুলোরা। তবে ডি-বক্সে গিয়ে খেই হারিয়ে ফেলে গোয়া। অন্যদিকে প্রতি আক্রমণে উঠে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয় হায়দরাবাদ এফসি। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধ দুই দলের মধ্যে আরও ইতিবাচক ফুটবল দেখতে চান ফুটবল প্রেমীরা।
বছর শেষের ম্যাচের প্রথমার্ধে ৫৪ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে এফসি গোয়া। ৪৬ শতাংশ বলের দখল থাকে হায়দরাবাদ এফসি-র ঝুলিতে। গোলমুখে ৬টি শট নেয় গোয়া। ২টি শট মারার অবকাশ পায় হায়দরাবাদ। ম্যাচের প্রথমার্ধে তিনটি কর্নার পায় এফসি গোয়া। একটি কর্নার পায় হায়দরাবাদ এফসি।












Click it and Unblock the Notifications