এটিকে মোহনবাগান কি রয় কৃষ্ণ-র উপর অতিনির্ভর? উত্তরে যা বললেন হাবাস
এটিকে মোহনবাগান কি রয় কৃষ্ণ-র উপর অতিনির্ভর? উত্তরে যা বললেন হাবাস
আইএসএল ২০২০তে জয়ের হ্যাটট্রিকে অভিযান শুরু। টানা তিন ম্যাচ জয়ের পর, আজ জামশেদপুর এফসির বিরুদ্ধে চারে চার করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চলেছে এটিকে মোহনবাগান। এটিকে মোহনবাগানের এই তিন জয়ে ৩গোল রয় কৃষ্ণ-র। টানা ম্যাচ জিতলেও ওয়েল কোলের দলের বিরুদ্ধে মাঠে নামার আগে কৃষ্ণর উপর অতিনির্ভরতা নিয়ে প্রশ্ন উঠছে। আর সেই প্রশ্নেরই উত্তর দিলেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্তোনিও হাবাস।

কোচ হাবাস কী বললেন
পরপর ৩ ম্যাচে রয় কৃষ্ণ গোল করে দলকে জিতিয়েছেন। এতে কৃষ্ণ-র উপর কি দল অতিনির্ভর হয়ে পড়ছে? কৃষ্ণ-র উপর কি অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে? এই প্রশ্নেই উত্তর দিয়েছেন হাবাস। এটিকে মোহনবাগানের কোচ বলেন, 'কৃষ্ণ উচ্চমানের স্ট্রাইকার। মানসিকভাবে এই চাপটা ও নিতে প্রস্তুত। সবচেয়ে বড় কথা কৃষ্ণ কোনভাবেই চাপ অনুভব করে না। '

কৃষ্ণ-র গোলে জয় দিয়ে আইএসএল শুরু এটিকে-মোহনবাগানের
কোচের কথাতেই স্পষ্ট, দলের কৃষ্ণর উপর নির্ভরতা বাড়লেও ফিজির স্ট্রাইকার যে ধারাবাহিকতা দেখাবেন, সেই নিয়ে আত্মবিশ্বাসী হাবাস।
প্রসঙ্গত চলতি মরসুমে কেরল ব্লাষ্টার্সের বিরুদ্ধে তাঁর একমাত্র গোলেই ম্যাচ জিতে এটিকে মোহনবাগান আইএসএল অভিযান শুরু করে।

কেরিয়ারের প্রথম কলকাতা ডার্বিতেই গোল কৃষ্ণর
ধারাবাহিকতা দেখিয়ে দ্বিতীয় ম্যাচে ডার্বিতেও গোল পান কৃষ্ণ। কেরিয়ারে প্রথম কলকাতা ডার্বিতে গোল করেন তিনি। ম্যাচের ৪৯ মিনিটে এসসি ইস্টবেঙ্গল রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে রয় কৃষ্ণ দুরন্ত শটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন।

ওড়িশা ম্যাচে শেষ মুহূর্তে ত্রাতা কৃষ্ণ
ডার্বির পরের ম্যাচে ওড়িশার বিরুদ্ধে নির্ধারিত সময় পর্যন্ত গোল না আসার, ময়দানের প্রচলিত মিথ অনুযায়ী বড় ম্যাচের পর এবার এটিকে-মোহনবাগান পয়েন্ট হারাতে চলেছে মনে করা হয়। শেষ মুহূর্তে সন্দেশের হেড থেকে প্রথম পোস্টে বল রাখেন কৃষ্ণ। ৯৫ মিনিটে তাঁর গোলেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করে মাঠ ছাড়ে এটিকে মোহনবাগান। সব মিলিয়ে ৩ ম্যাচ থেকে কৃষ্ণ ৩ গোল করেছেন।












Click it and Unblock the Notifications