প্রতিপক্ষের কোন ফুটবলারকে নিয়ে আজ সবচেয়ে বেশি চিন্তায় এটিকে মোহনবাগান
প্রতিপক্ষের কোন ফুটবলারকে নিয়ে আজ সবচেয়ে বেশি চিন্তায় এটিকে মোহনবাগান
আইএসএল ২০২০তে অভিযানে টানা ৩ ম্যাচে জয়! ফলে জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামার আগে আজ আত্মবিশ্বাস তুঙ্গে এটিকে মোহনবাগানের। দলের তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণ দুরন্ত ফর্মে রয়েছেন। তিন ম্যাচেই গোলের ছন্দে রয়েছেন। অন্যদিকে ডিফেন্সে আবার তিরি থেকে সন্দেশ জিঙ্ঘান দারুণ ভরসা দিচ্ছেন। সেই সঙ্গে পাল্লা দিয়ে প্রতি ম্যাচে এটিকে মোহনবাগানের বঙ্গ ব্রিগেডের প্রীতম কোটাল, প্রবীর দাসরাও নজরকাড়া ফুটবল খেলছেন।

কোন ফুটবলারকে নিয়ে এটিকে-মোহনবাগানে চিন্তা
তবে বিপক্ষ দলের নাম যখন জামশেদপুর, তখন সেই দলের তারকা স্ট্রাইকারকে নিয়ে এটিকে মোহনবাগানে আজ চিন্তার মেঘ! গত মরসুমে চেন্নাইয়ান এফসির হয়ে লিথুয়ানিয়ার স্ট্রাইকার নেরিজাস ভালসকিস ২০ ম্যাচে ১৫ গোল করেন।

গত মরসুমে সোনার বুট জিতেছেন
সেই ভালসকিস এবার জামশেদপুরের জার্সিতে খেলছেন। গত বারের সোনার বুট জয়ী ফুটবলারকে নিয়ে আজ তাই কিছুটা হলেও চিন্তা রয়েছে এটিকে মোহনবাগানে।

চলতি মরসুমে এখনও পর্যন্ত কটি গোলে
গত বছর অবিশ্বাস্য ফর্ম ধরে রেখে, এবারও শুরু থেকেই ছন্দে রয়েছেন ভালসকিস।এখনও পর্যন্ত ৩ম্যাচে জামশেদপুরের হয়ে তিনি ৩টি গোল করেছেন। ফলে কঠিন ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে আজ গোলমেশিন ভালসকিসের দিয়ে তাকিয়ে জামশেদপুর।

প্রথম জয়ের খোঁজে জামশেদপুর
প্রসঙ্গত ভালসকিস গোলের মধ্যে থাকতেও দল এখনও আইএসএল ২০২০তে প্রথম জয় পেতে ব্যর্থ। প্রথম ম্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ২-১ হারের পর, ওড়িশার বিরুদ্ধে ২-২ ড্র ও হায়দরাবাদের বিরুদ্ধে ১-১ ড্র করেছে জামশেদপুর।












Click it and Unblock the Notifications