রেফারিং নিয়ে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ, আইএসএলের উন্নতি কী দাবি জানালেন ফাওলার

রেফারিং নিয়ে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ, আইএসএলের উন্নতি কী দাবি জানালেন ফাওলার

আইএসএলের অভিষেক মরসুমে টানা তিন ম্যাচে হার! ফলে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের। প্রথমবার আইএসএলে খেলতে এসে এখনও গোলের দেখা পাইনি ইস্টবেঙ্গল। শুধু তাই নয়, বিদেশিদের পাশাপাশি দেশীয় ফুটবলাররাও হতাশ করছেন। শেষ ম্যাচে আবার রেফারির ভুলে জোড়া পেনাল্টি থেকে বঞ্চিত হয়ে ম্যাচ হাতছাড়া করেছে লাল-হলুদ ব্রিগেড। এরপরই ক্ষোভে ফেটে পড়লেন ফাওলার।

ইস্টবেঙ্গল কোচের দাবি

ইস্টবেঙ্গল কোচের দাবি

নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ হারের পর, ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার রেফারি সন্তোষ কুমারের বিরুদ্ধে আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবার আইএসএলে ভিডিও অ্যাসিট্যান্ট রেফারি (ভার) প্রযুক্তি ব্যবহারের দাবি তুলে দিলেন তিনি।

বাংলার দুই দলের বিরুদ্ধে মোট চারটি ভুল

বাংলার দুই দলের বিরুদ্ধে মোট চারটি ভুল

প্রসঙ্গত এসসি ইস্টবেঙ্গল- নর্থ ইস্ট ম্যাচের পাশাপাশি এটিকে মোহনবাগান-ওড়িশা ম্যাচেও রেফারি দুটি ভুল চোখ এড়িয়ে যান। সেই ম্যাচে নিশ্চিত পেনাল্টি থেকে এটিকে মোহনবাগান বঞ্চিত হয়েছিল। সেই সঙ্গে পেনাল্টি বক্সে মনবীরের হাতে লাগা নিয়ে রেফারি ভুল সিদ্ধান্ত জানালে মোহনবাগানের বিরুদ্ধে ওড়িশার আত্মঘাতী গোলটি বাতিল হয়।

কী জানালেন ফাওলার

কী জানালেন ফাওলার

ফাওলার বলেন, 'আমার মনে হয়, আইএসএলে এবার প্রযুক্তির সাহায্য নেওয়া উচিত। জানি রেফারিং মোটেও সহজ কাজ নয়। নিশ্চিত দু'টি পেনাল্টি না পেলে তা কোচেদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন। আইএসএলের মতো পেশাদার লিগে ভার ব্যবহার করা হোক।'

তিন ম্যাচ গোল নেই ইস্টবেঙ্গলের

তিন ম্যাচ গোল নেই ইস্টবেঙ্গলের

উল্লেখ্য তিন ম্যাচে এখনও পর্যন্ত এসসি ইস্টবেঙ্গল একটিও গোল করতে পারেনি। দলের ফরোয়ার্ডরা একেবারেই ছন্দে নেই, এটাই এখন কোচের কাছে সবচেয়ে মাথাব্যথার কারণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+