আইপিএল শুরুর আগে সিএসকেতে সুখবর! মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই কি থাকছেন দীপক চাহার

আইপিএল শুরুর আগে সিএসকেতে সুখবর! মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই কি থাকছেন দীপক চাহার

আইপিএল শুরুর আগে চেন্নাই সুপার কিংস শিবিরে খুশির খবর। ১৯ সেপ্টেম্বর রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবছর ১৩ তম আইপিএলে অভিযান শুরু করছে ধোনির চেন্নাই সুপার কিংস। তার আগে করোনা নিয়ে সিএসকে দলে চিন্তার ভাঁজ পড়েছিল।

করোনা আক্রান্ত ভারতীয় পেসার

করোনা আক্রান্ত ভারতীয় পেসার

আইপিএল খেলতে আমিরশাহী পৌঁছানোর পর, চেন্নাই দল দুবাইয়ে প্রস্তুতি শুরুর করার আগেই দলের দুই ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়ে। দুই ক্রিকেটারের সেই তালিকায় ভারতীয় পেসার দীপক চাহার ছিলেন।

করোনা পরীক্ষায় কী ফল এসেছে

করোনা পরীক্ষায় কী ফল এসেছে

বুধবার করোনায় আক্রান্ত হওয়া ক্রিকেটার দীপক চাহারের করোনা পরীক্ষা হয়েছে। ভারতীয় পেসারের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসে। এই নিয়ে টানা দুবার করোনা টেস্টে দীপক নেগেটিভ এসেছেন।

কবে ট্রেনিংয়ে যোগ দেবেন দীপক

কবে ট্রেনিংয়ে যোগ দেবেন দীপক

চেন্নাই সুপার কিংস দলের সিইও কেএস বিশ্বনাথন জানিয়েছেন, 'দীপক চাহার টানা দুটি করোনা টেস্টে নেগেটিভ এসেছেন। এরপর দীপকের আরও একটি টেস্ট হবে। সেই টেস্টে দীপক নেগেটিভ এলে দলের সঙ্গে প্রস্তুতিতে যোগ দিতে পারবেন। ' দীপকের পাশাপাশি তরুণ ক্রিকেটার ঋতুরাজ গাইকোয়াড় কোভিড আক্রান্ত হয়েছিলেন। তাঁকে নিয়ে দলের পক্ষ থেকে এখনও কোনও আপডেট জানানো হয়নি।

মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই কি খেলতে পারবেন চাহার

মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই কি খেলতে পারবেন চাহার

টানা দুই টেস্টে নেগেটিভ আসার পর সিএসকে চাহারকে আইপিএলের প্রথম ম্যাচ থেকেই পেতে চলেছে বলে ফ্র্যাঞ্চাইজি আশা রাখছে। ১৯ সেপ্টেম্বর সিএসকের জার্সি গায়ে চাপিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ চাহারের মাঠে নেমে পড়ায় কোনও সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে। সিএসকে দলে দীপক গুরুত্বপূর্ণ বোলার। শেষ দুই বছরে দলের হয়ে বোলিংয়ে ওপেনিং ও ডেথ ওভারে রান বাঁচানোর দায়িত্ব পালন করেন চাহার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+