নতুন বছরে ফুটবলের মহাযজ্ঞ, কবে শুরু আই লিগ
নতুন বছরে শুরু ফুটবলের মহাযজ্ঞ। করোনা ধাক্কার কারণে ভারতীয় ফুটবলের একাধিক লিগ পিছিয়ে গিয়েছে। নভেম্বরে শুরু আইএসএল। ২০ নভেম্বর আইএসএলে ঢাকে কাঠি পড়ছে। এবার আই লিগ নিয়েও সুখবর। ৯ জানুয়ারিতে শুরু
নতুন বছরে শুরু ফুটবলের মহাযজ্ঞ। করোনা ধাক্কার কারণে ভারতীয় ফুটবলের একাধিক লিগ পিছিয়ে গিয়েছে। নভেম্বরে শুরু আইএসএল। ২০ নভেম্বর আইএসএলে ঢাকে কাঠি পড়ছে। এবার আই লিগ নিয়েও সুখবর। ২০২১ সালের শুরুতেই আই লিগ টুর্নামেন্টে ঢাকে কাঠি পড়তে চলেছে। সরকারিভাবে ঘোষণা না হলেও এই মরসুমের আই লিগ ২০২১ সালে সম্ভবত ৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে।

কালী পুজোর পর বৈঠক
সূত্রের খবর কালী পুজোর পরই আই লিগ নিয়ে বৈঠক করবে ফেডারেশন। আই লিগের সিইও সুনন্দ ধর কলকাতায় এসে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলবেন। বৈঠকে আইএফএ সচিব জয়দীপ মুখাপাধ্যায়ও থাকতে চলেছেন। সেই বৈঠকেই ৯ জানুয়ারি থেকে লিগ শুরুর কথা প্রস্তাব রাখা হবে বলে জানা গিয়েছে।

করোনা আবহে গ্যালারিতে দর্শক কি থাকছে
করোনা পরিস্থিতি মাথার রেখে আই লিগের ম্যাচে গ্যালারিতে দর্শক সংখ্যা বেধে দেওয়া হবে বলে যাবে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে মাঠে ১০০ দর্শক প্রবেশ করার অনুমতি দেওয়া শুরু হবে জানা যায়। পরে নতুন সার্কুলারে ২০০ জন দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন বলে জানা যাচ্ছে।

আইএসএলের মতো আই লিগেও দর্শকহীন ম্যাচের সম্ভাবনা
তবে ফেডারশেন করোনা কালে ঝুঁকি এড়়াতে আইএসএলের মতোই আই লিগেও দর্শকহীন টুর্নামেন্ট করা নিয়ে ভাবছে। প্রসঙ্গত ২০ নভেম্বর থেকে গোয়ায় আইএসএল শুরু। ৩ মাঠে টুর্নামেন্টের ম্যাচ খেলা হবে। প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কেরালা ব্লাষ্টার্স।

কোন কোন মাঠে আই লিগের ম্যাচ
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশাপাশি বারাসত স্টেডিয়াম, কিশোর ভারতী ও হাওড়া স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা রয়েছে। যদিও এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তগ্রহণ হয়নি।












Click it and Unblock the Notifications