ইউরোপে সুযোগ না পেলে, আইএসএল খেলতে এটিকে-মোহনবাগানেই সন্দেশ!

ইউরোপে সুযোগ না পেলে, আইএসএল খেলতে এটিকে-মোহনবাগানেই সন্দেশ!

আসন্ন ফুটবল মরসুমে এটিকে-মোহন বাগানের জার্সিতে আইএসএলে খেলার সম্ভাবনা প্রবল সন্দেশ ঝিঙ্গানের। বিদেশের ক্লাবে না গেল কলকাতার এটিকে-মোহনবাগানই প্রথম পছন্দ ঝিঙ্গানের। দলবদলের বাজারে তাই ভারতীয় ফুটবলারকে নিয়ে আলোচনা তুঙ্গে।

সন্দেশের বাজার দর তুঙ্গে

সন্দেশের বাজার দর তুঙ্গে

গত মরসুমে চোট আঘাতের কারণে ছন্দে ফিরতে পারেননি। কিন্তু এবছর ময়দানের দুই প্রধান আইএসএলে প্রবেশের পর সন্দেশকে নিতে একাধিক ক্লাবের মধ্য়ে দড়ি টানাটানি চলছে। সন্দেশের পাশাপাশি দলবদলের বাজারে চর্চায় আরও এক ফুটবলার জেজে।

ভারতে খেললে সম্ভবত এটিকে- মোহনবাগানেই সন্দেশ

ভারতে খেললে সম্ভবত এটিকে- মোহনবাগানেই সন্দেশ

ভারতে খেললে সম্ভবত এটিকে-মোহনবাগানেই খেলতে পারেন সন্দেশ। নাম প্রকাশে অনিচ্ছুক এটিকে- মোহন বাগানের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, 'ভারতে খেললে সন্দেশকে সবুজ-মেরুন জার্সিতেই দেখা যেতে চলেছে।'

বিদেশে যাবেন, নাকি আইএসএলে খেলেবেন

বিদেশে যাবেন, নাকি আইএসএলে খেলেবেন

শুধুমাত্র ভারতের ক্লাব থেকেই নয়, ইউরোপের একাধিক ক্লাব থেকেও সন্দেশের কাছে অফার এসেছে। কিন্তু চুক্তি চূড়ান্ত হয়নি। তাই বিদেশের ক্লাবে যাওয়ার জন্য শেষ একটা চেষ্টা চালাচ্ছেন তিনি।

ভারতে সন্দেশকে পেতে লড়াইয়ে আর কোনও ক্লাব

ভারতে সন্দেশকে পেতে লড়াইয়ে আর কোনও ক্লাব

এটিকে-মোহনবাগানের পাশাপাশি ভারতে সন্দেশকে পেতে আইএসএলের আরেক ক্লাব বেঙ্গালুরু এফসিও আসরে রয়েছে। সন্দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বেঙ্গালুরু। সন্দেশকে পাওয়ার জন্যে এই ফ্র্যাঞ্চাইজিও এটিকে-মোহনবাগানের মতো বড় প্রস্তাব দিয়ে রেখেছে।

প্রথম ও দ্বিতীয় পছন্দ

প্রথম ও দ্বিতীয় পছন্দ

চলতি মাসেই সম্ভবত সন্দেশের চুক্তিপর্ব সাড়া হতে পারে। বিদেশে না গেলে ভারতীয় কোনও ক্লাবেই সই করে দিতে চলেছেন সন্দেশ। যেখানে তাঁর প্রথম পছন্দে এটিকে-মোহনবাগান। দুই পক্ষের মধ্যে কথা অনেকটাই পাকা হয়ে গিয়েছে। দ্বিতীয় পছন্দে রয়েছে বেঙ্গালুরু এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+