সনি বিসর্জন সুরে কতটা ভালো আছে বাগান শিবির, ডার্বির আগে -র সেই ছবি

শংকরলাল চক্রবর্তীর মেগা ডার্বি-র মেগা অনুশীলনের দিনেও তাই সব ফোকাসে রইলেন বাগানের বিদায়ী তারকা সনি নর্ডি।

বাগানে যেন মেগা ম্যাচের আগের দিন বিষাদের সানাই চারদিকে। আজ দুজনার দুটি পথ সত্যিই দুটি দিকে বেঁকে গেছে। ডার্বি -র আগের দিনের স্বভাবসিদ্ধ উত্তেজনা ম্লান। মনের বক্তব্য একটাই সনি নর্ডিকে 'যেতে নাহি দিব'। কিন্তু এটাও তো সত্যি যেতে দিতে হয়।

সনি বিসর্জন সুরে কতটা ভালো আছে বাগান শিবির

শংকরলাল চক্রবর্তীর মেগা ডার্বি-র মেগা অনুশীলনের দিনেও তাই সব ফোকাসে রইলেন বাগানের বিদায়ী তারকা সনি নর্ডি। নিজেদের প্রিয় তারকাকে একবার ছোঁওয়ার জন্য সমর্থকদের আকুতিও চোখে পড়ে।

সনি বিসর্জন সুরে কতটা ভালো আছে বাগান শিবির

সনি বিসর্জন সুরে কতটা ভালো আছে বাগান শিবির

তবে এদিন বাগান সমর্থকদের জন্য আরও এক দুঃসংবাদ অপেক্ষা করছিল। ডার্বির প্রথম একাদশে নেই কিনোয়াকি ইউটা। দীর্ঘদিনের চোটের কারণে ফুটবলে নেই তিনি। জাপানির এই ডার্বিও খেলা হল না। সূত্রের খবর এদিন নাকি ফের কাঁধে চোট পেয়েছেন তিনি। পাশাপাশি অভিজ্ঞ গোলরক্ষক শিলটন পালও পেটের সমস্যার জন্য বেশ কাহিল। যেতে হয়েছিল হাসপাতালেও।

সামনে নতুন লাইবেরিয়ান বিদেশি আক্রম ও ডিপান্ডাকে রেখে আক্রমণ সাজাতে চলেছেন মোহন কোচ শংকরলাল চক্রবর্তীকে। স্টপারে খেলবেন অরিজিত বাগুই ও কিংশুক দেবনাথ। শিলটনের অসুস্থতা থাকলেও গোলে শিবিনারাজের থেকে এই মেগা ম্যাচে অভিজ্ঞ শিলটনের ওপরই আস্থা রাখতে চাইছেন কোচ। লেফট ব্যাক রিকি, রাইট ব্যাক অরিজিত বাগুই। ডিফেন্সিভ স্ক্রিনে ওয়াটসন আর রেনিয়ের। যদিও শংকরলাল দলের ছেলেদের বুঝিয়ে দিয়েছেন আইলিগের লড়াইতে টিকে থাকতে হলে এই ডার্বি তাদের কাছে ডু অর ডাই।

সনি বিসর্জন সুরে কতটা ভালো আছে বাগান শিবির

মাঠে হাজির না থাকলেও সনি নর্ডি থাকবেন ড্রেসিংরুমে। তবুও তিনিও হয়ে উঠতে পারেন ম্যাচের প্রাণ ভোমরা। এদিন গোটা অনুশীলনে দলকে উদ্বুদ্ধ করেন তিনি। মোহনবাগানের সদস্যরা সকলেই চাইবেন তাঁকে জয় দিয়ে ফেয়ারওয়েল দিতে। পাশাপাশি সনি নর্ডি স্পেশাল মুখোশ তৈরি হয়ে গেছে যা পরে গ্যালারিতে হাজির থাকবেন সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+