Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বকাপের জমাটি আড্ডায় বিভিন্ন মুডে মেহতাব

আর কয়েক দিনের অপেক্ষা তার পরই শুরু হতে চলেছে ২০১৮ ফুটবল বিশ্বকাপ। তার কয়েক দিন আগে ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র মেহতাব হোসেন জানিয়ে দিলেন এই বিশ্বকাপে ভাল পারফর্ম করতে পারে ব্রাজিল।

বিশ্বকাপ ফিভারে ইতিমধ্যেই কাঁপতে শুরু করে দিয়েছে গোটা বিশ্ব। এই চিত্রের ব্যতিক্রম নয় ভারত এবং বিশেষ করে ভারতীয় ফুটবলের 'মক্কা' কলকাতা। শুধু ক্রীড়াপ্রেমী বা ফুটবল প্রেমী মানুষেররাই নন, বিশ্বকাপের ফিভারে কাবু বর্তমান থেকে প্রাক্তন ফুটবলার সকলেই।
বিশ্বকাপের আগে মাইখেল বাংলায় জমাটি আড্ডায় ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র মেহতাব হোসেন।

বিশ্বকাপের জমাটি আড্ডায় বিভিন্ন মুডে মেহতাব

প্রশ্ন: বিশ্বকাপে কী রকম খেলা আশা করছেন দলগুলোর থেকে?
উত্তর: ক্লাব ফুটবলে আমরা যে মানের ফুটবল দেখতে পাই, সেই মানের খেলা বিশ্বকাপে দেখা যায় না অধিকাংশ ক্ষেত্রেই। আসলে জাতীয় দলের জার্সি গায়ে এক সঙ্গে বেশি ম্যাচ খেলার সুযোগ হয় না দলগুলোর। অধিকাংশ সময়টাই ক্লাবের জার্সিতে খেলে প্লেয়ারেরা। ফলে সেই বোঝাপড়াটা সব সময় বিশ্বকাপের আসরে চোখে পড়ে না। তবে, এমন ফুটবল দেখতে চাই যেটা দেখে চোখের আরাম হয়।

প্রশ্ন: আসন্ন বিশ্বকাপে এগিয়ে রাখবেন কোন দলকে?
উত্তর: যেখানে এতগুলো তাবড় তাবড় দল রয়েছে, সেখানে বিশেষ কাউকে এগিয়ে রাখা শক্ত। যে দল সঙ্গবদ্ধ ফুটবল খেলবে এবং খেলার মধ্যে বৈচিত্র আনবে সেই দলই কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবে। এই দিক দিয়ে ব্রাজিল-জার্মানি-স্পেনকে এগিয়ে রাখব।

প্রশ্ন: গত বিশ্বকাপে আহামরি পারফরম্যান্স ছিল না ব্রাজিলের। তবুও ব্রাজিলকে এগিয়ে রাখার কারণ কী?
উত্তর: এই বারের ব্রাজিল দলে একাধিক তরুণ ফুটবলার রয়েছে। তরুণ হলেও এদের অভিজ্ঞতা প্রচুর। অধিকাংশ প্লেয়ারই বিশ্বের বিভিন্ন সেরা দলে খেলে। ফলে, এই বার ব্রাজিল ভাল কিছু করে দেখাবে বলেই আমার মনে হয়।

বিশ্বকাপের জমাটি আড্ডায় বিভিন্ন মুডে মেহতাব

প্রশ্ন: গত বারের রানার্স দল আর্জেন্টিনার কোনও সুযোগ দেখছেন?
উত্তর: আর্জেন্টিনার সমস্যা হল এই দলটা পুরোটাই নির্ভর করে মেসির উপর। মেসি-ই এই দলরে ফ্যাক্টার। দি মারিয়ার মতো নির্ভরযোগ্য প্লেয়ার থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই তিনি অফ কালার হয়ে যান। মেসির সতীর্থদেরও ভাবতে হবে কী ভাবে দলের উন্নতি করা যায়, দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। পাশাপাশি এটাই হয়তো মেসির শেষ বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখে মেসিকে কিছু ফিরিয়ে দেওয়ার জন্য আমার মনে হয় ওর সতীর্থরা লড়বে।

বিশ্বকাপের জমাটি আড্ডায় বিভিন্ন মুডে মেহতাব

প্রশ্ন: ইতালিকে কতটা মিস করবেন এই বিশ্বকাপে?
উত্তর: ইতালি না থাকাটা সত্যিই খুব খারাপ ব্যপার। দলটাকে খুব মিস করবো। ওদের ডিফেন্সিভ অর্গানাইজেশন থেকে অনেক কিছু শেখা যায় প্রতিবার।

প্রশ্ন: নতুন দলগুলির থেকে কী রকম খেলা আশা করছেন?
উত্তর: বেশি কিছু প্রত্যাশা নেই এই দলগুোর থেকে। তবে, গ্রুপের অন্যান্য দলগুলোকে এরা বিপদে ফেলার চেষ্টা করবে। কিছু ঝলক দেখা গেলেও দেখা যেতে পারে এই দলের ফুটবলারদের থেকে।

বিশ্বকাপের জমাটি আড্ডায় বিভিন্ন মুডে মেহতাব

প্রশ্ন: ছোট ছোট দেশগুলি বিশ্ব ফুটবলে ধীরে ধীরে উঠে এলেও, ভারত কেন পারছে না?
উত্তর: অন্যান্য দেশে ছোট থেকে যে পরিকাঠাম পায় ফুটবল শিক্ষার্থীরা, তা এই দেশের ফুটবল শিক্ষার্থীরা কখনই পায় না। একাধিক ভালো অ্যাকাডেমি না থাকলে ফুটবলের উন্নতি হওয়া মুশকিল। পাশাপাশি অন্যান্য দেশের সরকার সেই দেশের ফুটবলের উন্নতিতে প্রচুর অর্থ খরচ করে কিন্তু আমাদের দেশে তা হয় না। সরকারকেও ভাবতে হবে কী ভাবে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

প্রশ্ন: খেলা ছাড়ার পর কী কোচিংয়ে আসার কোনও পরিকল্পনা আছে?
উত্তর: পেশাদার ফুটবলকে বিদায় জানানোর পর অ্যাকাডেমি গড়তে চাই, তরুণ প্রতিভা তুলে আনার জন্য। তবে, কোচিংয়ে আসার কোনও রকম পরিকল্পনা আমার নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+