এএফসি এশিয়ান কাপের ড্র ঘোষণা, সুনীলদের প্রতিপক্ষ কারা?
এএফসি এশিয়ান কাপের ড্র ঘোষিত হল। দোহার কনভেনশন সেন্টারে এএফসির শীর্ষকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। ভারত রয়েছে 'বি' গ্রুপ তে। ঈগর স্টিমাচের দল রয়েছে গ্রুপের চার নম্বর স্থানে। সুনীলদের খেলতে হবে সিরিয়া, উজবেকিস্তান, অস্ট্রেলিয়ার সঙ্গে।
২০২৪ সালের ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কাতারে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। চলতি বছরে চীনে এই টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও করোনার কারনে আয়োজনের দায়িত্ব ছেড়ে দেয় চাইনিজ ফুটবল ফেডারেশন। ফলে বিশ্বকাপের পর আবারও ফুটবলের বড় টুর্নামেন্টের আসর বসতে চলেছে মরুদেশে।

বৃহস্পতিবার সকাল থেকেই ভারতীয় ফুটবলপ্রেমীদের নজর ছিল দোহাতে এই ড্র ঘোষণার দিকে। বিকেলের দিকে কিছুটা স্বস্তি। গতবারের মতো গ্রুপ অফ ডেথে খেলতে হবে না সুনীলদের। তবে অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপ খেলা দেশের বিরুদ্ধে খেলতে হবে ব্লু টাইগারদের। সিরিয়া যথেষ্ট শক্তিশালী দল। বাকি একটি দল উজবেকিস্তান। তাই কঠিন চ্যালেঞ্জ কিন্তু অপেক্ষা করছে ঈগরের দলের জন্য।
The symbol of supremacy 💪
— #AsianCup2023 (@afcasiancup) May 11, 2023
The emblem of champions 🥇
The celebration of heroes 🏆
Introducing the #AsianCup2023 Official Logo! 🤩
READ 🔗 https://t.co/QCRvDuxlJH pic.twitter.com/rLSdIYxJwj
চিন সরে দাঁড়ানোয় সমস্যায় পড়ে যান এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থার কর্তারা। প্রতিযোগিতা আয়োজনের দাবি জানায় কাতার, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত কাতারই দায়িত্ব পেল। দক্ষিণ কোরিয়ার ফুটবল পরিকাঠামো নিয়ে সমস্যা না থাকলেও এতগুলি দলের থাকার ব্যবস্থা ঠিক মতো করার ব্যাপারে নিশ্চিত হতে পারেননি এএফসি কর্তারা। শেষ পর্যন্ত বিশ্বকাপ আয়োজক দেশের উপরই ভরসা রাখে এএফসি কর্তারা।

২৪ দলীয় এই টুর্নামেন্টে ফিফা বিশ্বকাপের নিয়ম অনুসরণ করা হয়। ২৪টি দলকে চারটি পটে বিভক্ত করা হয়। এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর জন্য চারটি দলের পট গুলিকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়। ভারতকে পট ৪-এ রাখা হয়েছিল।
Ladies and gentlemen, the draw is done! ✅
— #AsianCup2023 (@afcasiancup) May 11, 2023
The Groups are set! ✔️
Let the countdown to #AsianCup2023 begin! pic.twitter.com/UtgH8jgsfd
এএফসি এশিয়ান কাপ ২০২৩ প্রতিযোগিতায় ভারত এই নিয়ে পঞ্চমবারের মতো টুর্নামেন্টে অংশ নিতে চলেছে।ভারতীয় এর আগে ১৯৬৪, ১৯৮৪, ২০১১ এবং ২০১৯ সালে মহাদেশীয় স্তরে অংশগ্রহণ করেছিল। ১৯৬৪ সালে প্রথমবার খেলতে নেমে রানার্স হয় ভারতীয় ফুটবল দল। গতবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় ভারতকে। সুনীলদের খেলতে হয়েছিল দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে।
The #AsianCup2023 Trophy 🏆 is here! 🤩
— #AsianCup2023 (@afcasiancup) May 11, 2023
Watch Live 📺 https://t.co/aafYXP177p pic.twitter.com/XcX2Khh8iz
এই ড্র ঘোষণা অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন ময়োমল রকি। ভারতীয় দল এবার ভালো পারফরম্যান্স করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। একইসঙ্গে গ্রুপ পর্বের গণ্ডি অতিক্রম করে এশিয়ার মানচিত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে জানিয়েছেন ময়োমল রকি।

এই টুর্নামেন্টের পর ভারতীয় দলের প্রধান কোচ ইগর স্টিমাচ তাঁর দায়িত্ব ছেড়ে দেবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন। এমনকি সুনীল ছেত্রীর সম্ভবত শেষ আন্তজার্তিক টুর্নামেন্ট হতে পারে এশিয়ান কাপ।












Click it and Unblock the Notifications