অক্ষয় তৃতীয়াতে সোনা কেনা ছাড়াও এই অজানা রীতিগুলিও মঙ্গলদায়ক, আসে সমৃদ্ধি

অক্ষয় তৃতীয়া মানে অনেক গৃহস্থেই থাকে সোনা কেনবার আলাদা উত্তেজনা। কেউ বা যান পরিবারের সঙ্গে কেউ বা পছন্দের গয়না কিনতে এদিন একাই চলে যান জুয়েলারি দোকানে।

অক্ষয় তৃতীয়া মানে অনেক গৃহস্থেই থাকে সোনা কেনবার আলাদা উত্তেজনা। কেউ বা যান পরিবারের সঙ্গে কেউ বা পছন্দের গয়না কিনতে এদিন একাই চলে যান জুয়েলারি দোকানে। আর এই দিনটিতে চলে সোনার দোকানেও বেশ কিছু অফার। তবে ,অক্ষয় তৃতীয়া মানেই কিন্তু সোনা কেনা নয়। এই ঐতিহ্যপূর্ণ রীতিটি ছাড়া এদিন পালিত হয় রয়েছে আরও বেশ কিছু রীতি নীতি।

দান করা

দান করা

বৈশাখের শুক্ল পক্ষের তৃতীয়াতে পালিত হয়, অক্ষয় তৃতীয়া। অক্ষয় মানে যা কখনও ফুরাবে না বা যার ক্ষয় নেই। এই দিন দান করলে আসে পূণ্য। এমনই দাবি শাস্ত্র কারদের। এজন্য দরিদ্র ভোজন, বা কোনো দুঃস্থ ব্যক্তিকে কিছু দান করাটা অক্ষয় তৃতীয়ার দিন অন্য়তম পূণ্য কাজ বলে মনে করা হয়। হিন্দু শাস্ত্র বলছে, এই দিন দানের পক্ষে অত্য়ন্ত শুভ। যা কাটিয়ে দেয় বহু বাধা বিঘ্ন।

গাছ লাগানো

গাছ লাগানো

শাস্ত্র বলছে এদিন গাছ লাগালে তা বেশ মঙ্গল জনক বলে বিবেচিত হয়। সবুজকে রোপন করে এদিন মঙ্গলকামনার রীতি দেশের বহু প্রান্তে প্রচলিত রয়েছে। এদিন গাঠ লাগানোকে গৃহস্থে শান্তি সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়।

পূজা অর্চনা

পূজা অর্চনা

বিভিন্ন জায়গায় শ্রীকৃষ্ণ ও বিষ্ণুর পূজা আয়োজিত হয়। বহু বাড়িতে এদিন বৈভব লক্ষ্মীরও পূজা পার্বন করা হয়। এদিন ,শ্রীকৃষ্ণের ভক্তরা চন্দন লাগানোর মতো বিশেষ কিছু রীতি পালন করে আলাদা রকমভাবে দিনটিতে উদযাপন করেন।

এদিন ঠিক হয় বিয়ের দিন

এদিন ঠিক হয় বিয়ের দিন

অনেকেই এই দিনটিকে বিয়ের জন্য আদর্শ দিন মনে করেন। এই দিনটিতে যাঁদের বিয়ে হয়, তাঁদের মধ্যে অবিচ্ছেদ্য বন্ধন থাকে । এছা়ডাও এই দিন বিয়ের কেনাকাটাও অনেকে শুরু করেন। কারণ সেটিও অত্য়ন্ত মঙ্গলদায়ক দিন।

জৈনদের জন্য বিশেষ দিন

জৈনদের জন্য বিশেষ দিন

অক্ষয় তৃতীয়াকে জৈনদের জন্য বিশেষ দিন হিসাবে পরিগণিত করা হয়। এদিনটিকে তাঁরা এক বছরের তপস্যা ভঙ্গ করার জন্য শুভ বলে মনে করেন। আর সেজন্য় এদিন বিশেষভাবে আখের রস খাওয়ার রীতি প্রচলিত।

সোনা কেনা

সোনা কেনা

এদিনটিতে সোনার কেনার রীতিই সবচেয়ে বেশি প্রচলিত। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে তা সুখ সমৃদ্ধি নিয়ে আসে গৃহস্থে এমনই মনে করা হয়। সেই জন্য এদিন ,সোনা কেনবার রীতি প্রচলিত রয়েছে। এই দিনটিতে সোনা কিনলে , সমৃদ্ধি কোনও দিনই ক্ষয় হবে না বলে অনেকেই বিশ্বাস করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+