আর নয় একা, এবারের ভ্যালেন্টাইনে আপনিও দোকা, কেমন ভাবে, বাতলে দিচ্ছে ওয়ান ইন্ডিয়া বাংলা

ফেব্রুয়ারি মাস পড়ে গেছে। গুটি গুটি পায়ে এগিয়ে আসছে ভ্যালেনটাইন ডে। এখনও আপনি একা। এমন কিছু একটা করতে হবে যাতে এই ভ্যালেনটাইন আর একা কাটবে না, টিপসে জেনে নিন ওয়ান ইন্ডিয়া বাংলায়।

প্রেম জীবনে একা। মন ভালো নেই। প্রেমের সপ্তাহে , যখন প্রেমের জোয়ারে সকলে ভেসে যাচ্ছে তখন আপনি একা। কিন্তু একবারও ভেবে দেখেছেন কী। কারণ আপনারও কিন্তু আর পাঁচজনের মতোই সবকিছুই পারফেক্ট, আপনার নিজের প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে ঘুরতে পারেন। ডেটিং বিশেষজ্ঞদের দেওয়া বেশ কিছু টিপস যা নিয়ে আপনারও গুছিয়ে নিতে পারেন নিজেদের লাভ লাইফ।

বেশি ভাববেন না ,জাস্ট করে ফেলুন

বেশি ভাববেন না ,জাস্ট করে ফেলুন

বসে বসে শুধু দেখবেন না। আসরে নেমে পড়ুন। আপনার আশেপাশে কেউ থাকলে ভালো কথা, কিন্তু যদি কেউই না থাকে, তাহলে কোনও ডেটিং অ্যাপ জয়েন করতে পারেন। সেখানে নাম লেখান কাউকে খুঁজে নিন আপনার ডেট হিসেবে। বন্ধু-বান্ধবকেও যুক্ত করুন। জানিয়ে দিন আপনি ডেটে যাচ্ছেন। একটু লোকজনের সঙ্গে মিশুন। যদি অনলাইন শপিংয়ে ব্যস্ত থাকেন তাহলে অভ্যাস বদলান সুপার মার্কেটে যান। বলা তো যায়না পাঁচজনকে দেখলে কাউকে মনেও তো ধরতে পারে। শুধু গুটিকতক কাছের মানুষদের মধ্যে থেকে আপনি কাউকে মনোমত নাও পেতে পারেন। ফলে মিশুন।

আপনার জন্য একাধিক মানুষ রয়েছেন

আপনার জন্য একাধিক মানুষ রয়েছেন

ডেটিং করুন এতে উদ্বেগ কমে যেতে সাহায্য করে। এটা সকলেই কিন্তু নিজের জীবনে ব্যবহার করে। এতে লজ্জার কিছুই নেই। কেউ হয়তো কচি বয়স থেকেই শুরু করে আবার কেউ একটু বয়সে শুরু করেন। বেটার লেট দ্যান নেভার। একজনের সঙ্গে একাধিক জনের সঙ্গে মিশুন, তাহলেই বুঝতে পারবেন কার মধ্যে আপনি স্পার্ক খুঁজে পাচ্ছেন। যৌনতা ও সম্পর্কের মধ্যে যোগাযোগ নিবিড়। দেখুন কার কাছে আপনি যত্ন পান। কোনও একজন মানুষ আপনার পুরো চাহিদা নিবৃত্তি করতে পারেন না।

ফোন করুন , মেসেজ করুন

ফোন করুন , মেসেজ করুন

ফোন করুন , মেজেস করুন এতে বেশ ভালো থাকা যায়। মনে হয় কারোর সঙ্গে কাছাকাছি আছেন। এর থেকেই কিন্তু প্রেমের সম্পর্ক তৈরি হয়। বলা যায় না এর মধ্যে থেকেই আপনার লাইফ পার্টনার পেয়ে যাবেন। মেসেজের মধ্যে দিয়ে যে পথ চলার শুরু সেটাই হয়ত এগোতে পারে কফি শপে দেখা হওয়া থেকে হুক আপে।

সময় নষ্ট করবেন না

সময় নষ্ট করবেন না

সময় নষ্ট করবেন না। যেখানে কোনও আশা নেই , সেখানে সময় নিবেশ করবেন না। কারণ যাঁরা আপনাকে পাওয়ার যোগ্য নয়, তাঁদের জন্য নিজেকে উৎসর্গ করবেন না। আপনি জীবনে ভালো কাউকে ডিজার্ভ করেন।

ডিলিট করুন আর ভুলে যান

ডিলিট করুন আর ভুলে যান

আপনার পুরোন সম্পর্ক আপনাকে নতুন জীবনে যেতে দিচ্ছে না। একদম বেরিয়ে আসুন। পুরোন সব কন্ট্যাক্ট ফোন থেকে ডিলিট করুন। এগিয়ে যান নতুন জীবনে। বুঝতে পারবেন আপনার জীবনে খালি খারাপ জিনিসই হয় না। বেশ কিছু ভালো জিনিসও আপনার জন্য অপেক্ষা করে আছে।

প্রথম পদক্ষেপ আপনি নিন

প্রথম পদক্ষেপ আপনি নিন

এখন আর মনে কোনও কিছু লুকিয়ে রাখবেন না। যা মনে হবে সেটাই করে নিন। এখন আর ভিক্টোরিয়ান যুগ নেই যে মহিলারা রুমাল ফেলে আপনাকে ইঙ্গিত দেবেন। এখন সম্পর্কে সকলেই সাহসিকতা পছন্দ করেন, তা সে নারী হোন বা পুরুষ। সুতরাং এগিয়ে যান কফি ডেটে যাওয়ার প্রস্তাব দিন, সৌজন্যের সীমা ধীরে ধীরে বাড়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+