উমেশের কাছে পরাস্ত লাবুসানে, ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে অস্ট্রেলিয়া
অ্যাডিলেড টেস্টে ভারতের মান বাঁচানোর ভার ঋদ্ধি-অশ্বিনের ঘাড়ে, শুরু দ্বিতীয় দিনের লড়াই
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে ফের মুখোমুখি সমরে অবতীর্ণ ভারত এবং অস্ট্রেলিয়া। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েও দিন-রাতের টেস্টের প্রথম দিন খুব একটা ভাল যায়নি টিম ইন্ডিয়ার। ২৩৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছে মেন ইন ব্লু। অজিঙ্ক রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে ৭৪-এর মাথায় অধিনায়ক বিরাট কোহলি রান আউট না হলে হয়তো ম্যাচের অন্য গল্প রচনা হত। সেসব ভুলে লড়াইয়ের আশা ছাড়েনি ভারতীয় দল। আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা ঋদ্ধিমান সাহা মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের সামনে জ্বলে উঠতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব। দোসর হতে হবে রবিচন্দ্রণ অশ্বিনকেও। যাঁর ব্যাটিং প্রতিভা কমবেশি সকলেরই জানা।

সকাল ৯:২৮ - মাঠে নামলেন দুই দলের ক্রিকেটার।
সকাল ৯:৩০ - শুরু হল দ্বিতীয় দিনের খেলা। প্রথম ওভারের প্রথম বল করলেন প্যাট কামিন্স। বাউন্সার ছেড়ে দিলেন রবিচন্দ্রণ অশ্বিন।
সকাল ৯:৩১ - ওভারের তৃতীয় বলেই উইকেটরক্ষকের হতে ক্যাচ দিয়ে ফিরলেন অশ্বিন।
সকাল ৯:৩৮ - দ্বিতীয় ওভার বল করছেন বাঁ-হাতি মিচেল স্টার্ক।
সকাল ৯:৪০ - স্টার্কের বলে আউট ঋদ্ধিমান সাহা।
সকাল ৯:৫২ - অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ২৪৪ রানে অল আউট ভারত। স্টার্ক এবং কামিন্স ঝড়ে শেষ টিম ইন্ডিয়া।
সকাল ১০:১৫ : অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ২ ওভার শেষ। ব্যাট করছেন ওপেনার ওয়েড ও বার্নস। বল করছেন উমেশ যাদব ও জসপ্রীত বুমরাহ।
সকাল ১০:২২ - ২৭ বল পর প্রথম রান পেল অস্ট্রেলিয়া। চার মারলেন ম্যাথু ওয়েড।
সকাল ১১:০৪ - অস্ট্রেলিয় ওপেনার ম্যাথু ওয়েডকে ফিরিয়ে দিলেন বুমরাহ।
সকাল ১১:২১ - দ্বিতীয় উইকেট হারল অস্ট্রেলিয়া। ওপেনার বার্নসকে ফিরিয়ে দিলেন বুমরাহ।
সকাল ১১.২৭ - মহম্মদ শামির বলে মার্নাস লাবুসানের ক্যাচ ফেলে দিলেন জসপ্রীত বুমরাহ।
সকাল ১১:৩০ - দ্বিতীয় দিনের প্রথম পর্ব শেষে অস্ট্রেলিয়া ৩৫/২।
বেলা ১২:২৫ - এবার জসপ্রীত বুমরাহের বলে মার্নাস লাবুসানের ক্যাচ ফেললেন পৃথ্বী শ।
বেলা ১২:৪৫ - আক্রমণে এসে প্রথম ওভারেই বিপজ্জনক স্টিভ স্মিথকে তুলে নিলেন রবিচন্দ্রণ অশ্বিন।
বেলা ১:১৫ - অজি ব্যাটসম্যান ট্রেভিস হেডের উইকেট তুলে নিলেন রবিচন্দ্রণ অশ্বিন।
বেলা ২:১০ - ম্যাচে চা পানের বিরতি ঘোষণা। অস্ট্রেলিয়ার স্কোর ৯২/৫।
বেলা ৩টে : এক ওভারে মার্নাস লাবুসানে ও প্যাট কামিন্সকে ফিরিয়ে দিলেন উমেশ যাদব।












Click it and Unblock the Notifications