হাসিনকে শামির জীবনে চাননি অনেকেই, আজ তাঁরা কী বলছেন

স্ত্রী হাসিন জাহান একের পর এক বাউন্সার দিয়ে চলেছেন। আর তাতে কুপোকাত মহম্মদ শামি। কিন্তু লাজুক মুখচোরা এই বঙ্গপেসারকে নিয়ে কী ভাবছে কলকাতা ময়দান। 

মহম্মদ শামির দিকে একের পর এক অভিযোগের তির ছুঁড়ে চলেছেন স্ত্রী হাসিন জাহান। সাংসারিক হিংসা, বহুগামিতা, ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে পরিবারের অন্যের সঙ্গে স্ত্রী কে শারীরিক সম্পর্কে বাধ্য করা কোনও কিছুতেই বাদ যাচ্ছে না।

হাসিনকে শামির জীবনে চাননি অনেকেই, আজ তাঁরা কী বলছেন

কিন্তু মহম্মদ শামিকে কলকাতা ময়দানও কম দিন ধরে চেনে না। মুখচোরা -লাজুক স্বভাবের এই ছেলে উত্তর প্রদেশ থেকে এসেছিলেন। বলটা করতে পারতেন। সাফল্যের এক ধাপ এক ধাপ করে পেরিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। অনেক বদল এসেছে তাঁর জীবনে। কিন্তু তাও মহম্মদ শামির বিরুদ্ধে যে ধরণের অভিযোগ উঠেছে সেটা মেনে নিতে অনেকেরই খুব অসুবিধা হচ্ছে।

এই হাসিন জাহানকে নিয়ে কিন্তু শুরু থেকে ময়দানের পুরোনো লোকেদের অসন্তোষ ছিল। শামির পুরোন কোচ বদরুদ্দিন এই হাসিনের সঙ্গে বিয়ের বিষয়ে রাজি ছিলেন না। রাজি ছিলেন না কলকাতারাও বেশ কিছু মানুষজন। তাঁরাও শামিকেও বুঝিয়েছিলেন।

আসলে হাসিন শামির চেয়ে বয়সে বড়, পাশাপাশি এর আগে তাঁর একটি বিয়ে ও সেই বিয়ে থেকে তাঁর একটি সন্তান ছিল। পাশাপাশি তাঁর মডেলিং পেশায় আসার আগে তিনি চিয়ার লিডারও ছিলেন। এইসব কারণেই তাঁকে শামির সঙ্গে দেখতে চাননি তাঁর কাছের মানুষরা। পাশাপাশি তাঁদের আরও একটি বলার জায়গা ছিল কারণ প্রথম থেকে হাসিন জাহান সমস্ত সম্পত্তিতে নিজের নাম ঢোকানোর জন্য উৎসাহিত ছিলেন। তাঁদের সকলেরই বক্তব্য ছিল মেয়েটি তাঁর সাফল্যে ও স্বচ্ছলতার পিছনেই আসছেন। কিন্তু হাসিন সেই সময় এতটাই মুগ্ধ করেছিলেন যে শামি কারোর বক্তব্যই শোনেননি।

কিন্তু এখন হাসিন যেভাবে একের পর বোমা ফাটাচ্ছেন তাতে সকলেই সেই সতর্কবাণী মনে করিয়ে দিচ্ছেন। পাশাপাশি বিসিসিআইয়ের পদক্ষেপেও খুব একটা খুশি নয় বাংলা ক্রিকেট মহল। সব সময়ে তাঁরা জানাচ্ছেন বিসিসিআই যেভাবে শামিকে চুক্তি রিনিউ করেনি সেটা ঠিক নয়। কারণ এখনও শুধু অভিযোগ উঠেছে তার কোনটাই প্রমাণ হয়নি।

পাশাপাশি বাংলা ক্রিকেটের মধ্যে থেকে এটাও জানানো হচ্ছে যদি বিসিসিআই শামির সম্পর্কে কোনও কিছু তাদের থেকে জানতে চায় তাহলে তারাও তাদের মনোভাব বা অভিজ্ঞতা জানাবেন।

এদিকে শামি প্রাথমিকভাবে তাঁর স্ত্রী সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে গন্ডগোল মিটিয়ে নিতে চেয়েছিলেন। এবার তিনি তাঁর স্ত্রী-য়ের একের পর এক পদক্ষেপ দেখে এবার আইনি পথে হাঁটার রাস্তা বেছে নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+