বিশ্বকাপের সূচি ফাঁস! আসরে নামল বিসিসিআই, কবে সূচি ঘোষণার কথা জানালেন বোর্ড কর্তা?

সরকারীভাবে এখনও ঘোষণা করা হয়নি বিশ্বকাপের সূচি। অথচ সমাজ মাধ্যমে ঘুরছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সূচি। চূড়ান্ত ঘোষণার আগেই যেভাবে সূচি সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে গিয়েছে তাতে মুখ পুড়েছে আয়োজক বিসিসিআইয়ের।

ইতিমধ্যেই সূচি নিয়ে আইসিসি এবং বিসিসিআইয়ের মধ্যে চলছে চূড়ান্ত পর্যায়ের আলোচনা। আইপিএল শেষ হওয়ার পরই বিশ্বকাপের সূচি ঘোষণা করতে পারে আইসিসি। বিসিসিআই বা আইসিসি কেউই সূচি নিয়ে সরকারিভাবে ঘোষণা করেনি।

বিসিসিআই

অথচ বুধবারই প্রকাশ্যে আসে বিশ্বকাপের সূচির একটা আভাস। জানা যায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। গতবারের দুই ফাইলালিস্ট ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপেরও বোধন হবে। তবে বিভিন্ন সূত্রে যে খবর উঠে আসে তাতে জানা যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই কাপযুদ্ধের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। আগামী ১৫ অক্টোবর মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান। প্রতিযোগিতার ফাইনালের দিনও প্রকাশ্যে আসে।

বিসিসিআই

বৃহস্পতিবার আসরে নামল ভারতীয় বোর্ড। বিশ্বকাপের সূচি নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢালল বিসিসিআই। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বিতর্ক ধামা চাপা দেওয়ার জন্য বলেন 'ঠিক সময়েই বিশ্বকাপের সূচি প্রকাশিত হবে। আইসিসির সঙ্গে আমাদের এ নিয়ে আলোচনা চলছে। শীঘ্রই তারিখ এবং ভেনু জানিয়ে দেওয়া হবে।'

ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফেলেছে। বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু হওয়ার আগে অনুষ্ঠিত হবে কোয়ালিফাইং রাউন্ড।

বিসিসিআই

পাঁচ মাসেরও কম সময় বাকি রয়েছে বিশ্বকপের জন্য। এই পরিস্থিতিতে এখনও বিশ্বকাপের সূচি ঘোষণা করতে পারেনি আইসিসি। সাধারণত অনেক আগে থাকতেই এই ধরনের বড় ইভেন্টের সূচি ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু এবার আইসিসি অনেকটাই পিছিয়ে পড়েছ। শোনা যাচ্ছে আইপিএল শেষ হওয়ার ঘোষণা করা হতে পারে বিশ্বকাপের সূচি।


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+