সৌরাষ্ট্রের কাছে ১৪৯ রানে হেরে বিজয় হাজারে অভিযান কার্যত শেষ বাংলার
সৈয়দ মুস্তাক আলি টি ২০-র পর বিজয় হাজারে ট্রফিতেও বাংলার ব্যর্থতা অব্যাহত। চণ্ডীগড়ের পর এবার রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রের কাছেও বড় ব্যবধানে হারল অনুষ্টুপ মজুমদারের দল। যার ফলে বিজয় হাজারে ট্রফি অভিযান কার্যত শেষ বাংলার কাছে।

কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে বাংলাকে ১৪৯ রানে হারিয়েছে সৌরাষ্ট্র। ঘরের মাঠে রঞ্জি ফাইনাল হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল বাংলার কাছে। টস জিতে বাংলা ফিল্ডিং নেয়। সৌরাষ্ট্র ৯ উইকেটে ৩২৪ রান তোলে। ৫৯ বলে ৯১ করেন অর্পিত ভাসাভড়া। ওপেনার অভি বারোট ৮৩ রান করেন। প্রেরক মানকড় করেন ৫৯। ঈশান পোড়েল তিন উইকেট পেলেও ১০ ওভারে দেন ৭১ রান।
জবাবে খেলতে নেমে ৩৭ ওভারেই গুটিয়ে যায় বাংলা। অভিমন্যু ঈশ্বরন ৪৪, কাইফ আহমেদ ৩৭ রান করেন। সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট তিন উইকেট নেন। প্রেরক মানকড়, ধর্মেন্দ্রসিং জাদেজা ও কমলেশ মাকভানা দুটি করে উইকেট দখল করেন।
ছবি- সিএবি মিডিয়া












Click it and Unblock the Notifications