ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি সমরে সবচেয়ে বেশি রান এসেছে কাদের ব্যাট থেকে?
ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি সমরে সবচেয়ে বেশি রান এসেছে কাদের ব্যাট থেকে?
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অতি প্রতীক্ষিত টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৭ ডিসেম্বর থেকে। অ্যাডিলেড ওভালে দিন-রাতের ফর্ম্যাটে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। গোলাপী বলে হবে খেলা। ফলে ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। ওয়ান ডে এবং টি-টোয়েন্টির মতোই টেস্ট সিরিজে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চান ক্রিকেট প্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক, দুই দলের মুখোমুখি সাক্ষাতে সবচেয়ে বেশি রান রয়েছে কোন কোন ব্যাটসম্যানের ঝুলিতে।

সচিন তেন্ডুলকর
তালিকার শীর্ষ স্থানে রয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৯টি টেস্ট খেলেছেন মাস্টার ব্লাস্টার। ৫৫-এর গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৬৩০ রান। অজি শিবিরের বিরুদ্ধে টেস্টে ১১টি শতরান ও ১৬টি অর্ধশতরান করেছেন সচিন। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৪১।

রিকি পন্টিং
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয় কিংবদন্তি তথা দুই বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। ভারতের বিরুদ্ধে ২৯টি টেস্ট খেলেছেন তিনি। ৫৪.৩৬-এর গড়ে ২৫৫৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ভারতের বিরুদ্ধে আটটি শতরান রয়েছে গ্রেট পন্টিংয়ের।

ভিভিএস লক্ষ্মণ
গোটা বিশ্বের তাবড় ব্যাটসম্যানরা যখন অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর বোলিং আক্রমণকে সামলাতে নাজেহাল, তখন গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, শেন ওয়ার্নদের নিয়ে একাধিকবার ছেলেখেলা করা ব্যাটসম্যানের নাম ভিভিএস লক্ষ্মণ। ভাগ্যক্রমে তিনি একজন ভারতীয়। ২০০১ সালে কলকাতার ইডেন টেস্টে ফলো অনের কবলে পড়েও টিম ইন্ডিয়ার ঐতিহাসিক কামব্যাকের পিছনে অবদান ছিল হায়দরাবাদির। ওই ম্যাচে ২৮৭ রানের ইনিংস খেলছিলেন ভেরি ভেরি স্পেশাল। সেটি তাঁর কেরিয়ার ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ টেস্ট স্কোর। অজি শিবিরের বিরুদ্ধে ২৯টি টেস্ট খেলে ৪৯.৬৭-এর গড়ে ২৪৩৪ রান করেছেন লক্ষ্মণ। ৬টি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

রাহুল দ্রাবিড়
তালিকার চতুর্থ স্থানে থাকা রাহুল দ্রাবিড় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩২টি টেস্ট খেলে ২১৪৩ রান করেছেন। অজি শিবিরের বিরুদ্ধে টেস্টে দুটি শতরান রয়েছে 'দ্য ওয়াল'-এর।

মাইকেল ক্লার্ক
অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে ২২টি টেস্ট খেলেছেন মাইকেল ক্লার্ক। ৫৩.৯২-এর গড়ে ২০৪৯ রান করেছেন প্রাক্তন অজি অধিনায়ক। সাতটি শতরান রয়েছে ক্লার্কের নামের পাশে।












Click it and Unblock the Notifications