সিডনি টেস্টে বাধা হবে কি করোনা ভাইরাস! ক্রিকেট অস্ট্রেলিয়ার কী অভিমত?

সিডনি টেস্টে বাধা হবে কি করোনা ভাইরাস! ক্রিকেট অস্ট্রেলিয়ার কী অভিমত?

ফের বেড়েছে করোনা ভাইরাসের প্রভাব। ইতিমধ্যেই কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন বেশকিছু মানুষ। ফলে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে নির্ধারিত তৃতীয় টেস্ট আদৌ হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ইস্যুতে নিজেদের অভিমত জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

কমে গিয়ে বেড়েছে

কমে গিয়ে বেড়েছে

অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছিল করোনা ভাইরাসের প্রভাব। গত ৪০ দিনে ক্যাঙারুর দেশে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা শূন্যে পৌঁছেছে বলে কয়েক দিন আগেই জানিয়েছিল সরকার। সেই সুখের মুখে আগুন ধরিয়ে অস্ট্রেলিয়ায় ফের সক্রিয় হয়েছে করোনা ভাইরাস।

প্রভাবিত সিডনি

প্রভাবিত সিডনি

সম্প্রতি করোনা ভাইরাস থাবা বসিয়েছে সিডনিতে। অস্ট্রেলিয়ার প্রাক্তন রাজধানীতে ইতিমধ্যে ২৩ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন বলে সে দেশের সরকারের তরফে জানানো হয়েছে। সেই খবর শুনে প্রাক্তন অজি ফাস্ট বোলার ব্রেট লি, অ্যাডিলেড টেস্টের ধারাভাষ্য ছেড়ে বাড়ি সিডনির পথে রওনা হয়েছেন বলে খবর।

সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়া

সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়া

২০২১ সালের ৭ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়ার কথা ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। করোনা ভাইরাসের প্রভাব যেভাবে বাড়ছে, তাতে ওই মাঠে সেই সময় ম্যাচ আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার অভিমত

ক্রিকেট অস্ট্রেলিয়ার অভিমত

এখনই এই ইস্যুতে কোনও চরম সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার অন্তবর্তী চিফ এগজিকিউটিভ নিক হকলে। বলেছেন, অযথা আতঙ্কিত না হয়ে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয় সরকার দক্ষতার সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন বলে বিশ্বাস নিক হকলে শিবিরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+