দিন রাতের টেস্টে অক্ষরের সর্বকালের রেকর্ড, তৃতীয় ভারতীয় বোলার হিসেবে অনন্য নজির

দিন রাতের টেস্টে অক্ষরের সর্বকালের রেকর্ড, তৃতীয় ভারতীয় বোলার হিসেবে অনন্য নজির

আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্টে অক্ষর প্যাটেলের ক্যারিশমায় মুগ্ধ ক্রিকেট বিশ্ব। টিম ইন্ডিয়ার বাঁ-হাতি স্পিনারের বিক্রমে ব্রিটিশ ব্যাটসম্যানরা পর্যুদস্ত হয়েছেন। একই সঙ্গে এই ম্যাচে তিনি এমন এক নজির গড়েছেন, যা এর আগে কেউ করে দেখাতে পারেননি। তৃতীয় ভারতীয় বোলার হিসেবে অন্য ইতিহাস রচনা করেছেন অক্ষর।

দিন রাতের টেস্টে সর্বাধিক উইকেট

দিন রাতের টেস্টে সর্বাধিক উইকেট

আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭০ রান দিয়ে ১১ উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। গোলাপী বলের কোনও টেস্টে এত উইকেট এর আগে কোনও বোলার নিতে পারেননি।

দ্বিতীয় স্থানে কামিন্স

দ্বিতীয় স্থানে কামিন্স

একই প্রেক্ষাপটে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্স। ২০১৯ সালে ব্রিসবেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন রাতের টেস্টে ৬২ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন অজি ক্রিকেটার। প্রায় দেড় বছর ধরে রাখা সিংহাসন কামিন্সের কাছ থেকে কেড়ে নিয়েছেন অক্ষর প্যাটেল।

তৃতীয় ভারতীয় বোলার হিসেবে দুই ইনিংসে পাঁচ উইকেট

তৃতীয় ভারতীয় বোলার হিসেবে দুই ইনিংসে পাঁচ উইকেট

তৃতীয় ভারতীয় বোলার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন অক্ষর প্যাটেল। লাল বলের ফর্ম্যাটে ২০১৬ সালে একই নজির গড়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। ১৯৮৪ সালে এই তালিকায় ভারতের প্রাক্তন স্পিনার লক্ষ্মণ শিবরামাকৃষ্ণাণের নামও সামিল হয়েছিল। যদিও দিন রাতের টেস্টের দুই ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির এর আগে বিশ্বের অন্য কোনও বোলারের ভাগ্যে জোটেনি।

অক্ষরের দুর্দান্ত পারফরম্যান্স

অক্ষরের দুর্দান্ত পারফরম্যান্স

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন অক্ষর প্যাটেল। দ্বিতীয় ইনিংসে তিনি ৫ উইকেট নিয়ে থামেন। ম্যাচ জয়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+