দ্বিতীয় ইনিংসে পৃথ্বীর অবদান ৪, দিনের শেষে ভারতের স্কোর ৯/১, ৬২ রানে এগিয়ে বিরাট শিবির
দ্বিতীয় ইনিংসে পৃথ্বীর অবদান ৪, দিনের শেষে ভারতের স্কোর ৯/১, ৬২ রানে এগিয়ে বিরাট শিবির
আরও একবার ব্যর্থ হলেন পৃথ্বী শ। মাত্র চার রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার। ২১ বল খেলে ৫ রানে ব্যাট করছেন ভারতের অপর ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। নাইট ওয়াচম্যান হিসেবে পিচে রয়েছেন জসপ্রীত বুমরাহ। দিনের শেষে এক উইকেটের বিনিময়ে ৯ রান তুলেছে ভারতীয় ক্রিকেট দল। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে ৬২ রানে এগিয়ে রয়েছে বিরাট কোহলি শিবির।

ভারতীয় বোলারদের দাপটে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। অধিনায়ক টিম পেইন রুখে না দাঁড়ালে আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারত অজি শিবির। ৫১ বলে ৮ রান করে জসপ্রীত বুমরাহের বলে লেগ বিফোর উইকেট হন ম্যাথু ওয়েড। ৪১ বলে ৮ রান করে আউট হন বার্নস। এরপর অস্ট্রেলিয় ব্যাটিং অর্ডারে ধস নামে। ২৯ বলে ১ রান করে আউট হন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে টেস্টে এটিই তাঁর সবনিম্ন স্কোর। ৭ রান করে আউট হন ট্রেভিস হেড। ১১ রান করেন ক্যামেরন গ্রিন।
দুই বার জীবনদান পেয়েও ৪৭-এর বেশি এগোতে পারেননি মার্নাস লাবুসানে। ১৫ রান করে আউট হন মিচেল স্টার্ক। ১০ রান করেন নাথান লায়ন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৭৩ রান করেন অধিনায়ক টিম পেইন। ভারতের হয়ে সর্বোধিক চার উইকেট নেন স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। ৩ উইকেট নেন উমেশ যাদব। ২ উইকেট নেন জসপ্রীত বুমরাহ।
দিন-রাতের টেস্টে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট দল। কোনও রান না করেই ইনিংসের দ্বিতীয় বলে বোল্ড হয়েছিলেন সাজঘরে ফিরে যান পৃথ্বী শ। দ্বিতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে চেতেশ্বর পূজারার ৩২ রানে পার্টনারশিপ হয়েছিল। ১৭ রান করে আউট হয়েছিলেন মায়াঙ্ক। ১৬০ বলে ৪৩ রান করেছিলেন পূজারা। অধিনায়ক বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের মধ্যে ৭৮ রানের পার্টনারশিপ হয়েছিল।
রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে ৭৪-এর স্কোর রান আউট হয়ে যান বিরাট। ৪২ করে সাজঘরে ফিরে যান রাহানেও। এরপর ভারতীয় ব্যাটিংয়ে কার্যত ধস নামে। ১৬ রান করে আউট হন হনুমা বিহারী। ১৫ এবং ৯ রান করে সাজঘরে ফিরে যান যথাক্রমে রবিচন্দ্রণ অশ্বিন ও ঋদ্ধিমান সাহা। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করা মিচেল স্টার্ক প্রথম ইনিংসে ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন দুর্দান্ত ছন্দে থাকা প্যাট কামিন্স। একটি করে উইকেট নেন জোশ হ্যাজেলউড ও নাথান নায়ন।












Click it and Unblock the Notifications