অধিনায়ক অভিমন্যুকে সামনে রেখেই মুস্তাক আলিতে বাংলার সাফল্যের ছক কষছেন লক্ষ্মণ
অধিনায়ক অভিমন্যুকে সামনে রেখেই মুস্তাক আলিতে বাংলার সাফল্যের ছক কষছেন লক্ষ্মণ
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলা ক্রিকেট দলের কাছ থেকে সেরাটা আশা করেন মেন্টর ভিভিএস লক্ষ্মণ। একই সঙ্গে অধিনায়কত্ব অভিমন্যু ঈশ্বরণের ঘাড়ে বাড়তি চাপ প্রয়োগ করবে না বলেই বিশ্বাস করেন দেশের কিংবদন্তি ব্যাটসম্যান। সাফ জানিয়েছেন, ঘন ঘন অধিনায়ক পরিবর্তন তাঁর পছন্দ নয়। কোনও এক অধিনায়কের নেতৃ্ত্বে অভিযানে সফলতা পাওয়া সম্ভব বলেও মনে করেনল গ্রেট লক্ষ্মণ।

বাংলা ক্রিকেট দলের অধিনায়ক
করোনা ভাইরাসকে হারিয়ে ওঠা অভিমন্যু ঈশ্বরণকে নেতা ভেবেই সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য বাংলার দল নির্বাচন করা হয়েছে। রিজার্ভ অধিনায়ক হিসেবে দলে মজুত রয়েছেন মনোজ তিওয়ারি ও শ্রীবতস গোস্বামী। এর অর্থ ঈশ্বরণের নেতৃত্বে বাংলা মুখ থুবড়ে পড়লে দলের দুই সিনিয়র ক্রিকেটারের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হতে পারে।

কী বললেন লক্ষ্ণণ
সৈয়দ মুস্তাক আলি ট্রফির মতো ছোট সময়ের টুর্নামেন্টে বাংলা দলের অধিনায়কত্বে পরিবর্তন চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন মেন্টর ভিভিএস লক্ষ্ণণ। এতে দলে শৃঙ্খলা ভঙ্গ হওয়ার সম্ভাবনা থেকে যায় বলে মনে করেন দেশের কিংবদন্তি ব্যাটসম্যান। একই সঙ্গে অধিনায়কত্ব অভিমন্যু ঈশ্বরণের ওপর বাড়তি চাপ প্রয়োগ করবে বলেও মনে করেন না ভেরি ভেরি স্পেশাল। তাঁর কথায়, ঈশ্বরণের সুযোগ্য নেতৃত্বেই গত মরসুমের রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছেছিল বাংলা। তাছাড়া ব্যাটসম্যান অভিমন্যু কেবল বাংলা নয়, ভারতীয় এ দলের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বলে স্মরণ করিয়েছেন লক্ষ্মণ।

মুস্তাক আলির জন্য বাংলা দল
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, শ্রীবতস গোস্বামী, ইশান পোড়েল, কাজি জুনেইদ সাইফি, ঋত্বিক চৌধুরী, বিবেক সিং, শাহবাজ আহমেদ, অর্নব নন্দী, মুকেশ কুমার, আকাশ দীপ, রবিকান্ত সিং, অভিষেক দাস, মহম্মদ কাইফ, অরিত্র চট্টোপাধ্যায়, শুভঙ্কর বল, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রয়াস রায় বর্মন, সুজিত যাদব, কাইফ আহমেদ।

কোন গ্রুপে বাংলা
সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট বি গ্রুপে পড়েছে বাংলা। একই গ্রুপে রয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অসম ও হায়দরাবাদ। ২০২১ সালের ১০ জানুয়ারি টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামছেন অভিমন্যু ঈশ্বরণরা।












Click it and Unblock the Notifications