বর্ষণমুখর বিকেলে বাঁশিবাদক শিখর, কোন গান জানতে চাইলেন ভক্তদের কাছে

ব্যাট হাতে ঝড় তুলতে বরাবরই ভালোবাসেন। তবে করোনা আবহে শিখর ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন এক অন্য মেজাজে। লকডাউনের বর্ষণমুখর বিকেলে বাঁশিবাদক শিখর আজ রীতিমতো ভাইরাল।

বাঁশিবাদক শিখর

বাঁশিবাদক শিখর

আইপিএল স্থগিত হওয়ার পর থেকেই পরিবারের সঙ্গে দিন কাটাচ্ছেন শিখর। ইংল্যান্ডগামী টেস্ট দলে সুযোগ পাননি। অবসরে তাই নিজের আরেক প্রেমেই মনোনিবেশ করলেন। এদিন বিকেলে শিখর ধাওয়ান নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বাঁশি বাজানোর ভিডিও। নিজের অন্তরকে শান্ত ও সদর্থক রাখতে মিউজিক যে কতটা গুরুত্বপূর্ণ সে কথাও লিখেছেন শিখর। তিনি ভক্তদের কাছে জানতেও চেয়েছে বাঁশিতে যে সুরেলা ঝড় তুলেছেন তা কোন গান?

জগজিতের গান

জগজিতের গান

সকলেরই বুঝতে অসুবিধা হয়নি বর্ষণমুখর বিকেলে ব্যালকনির সোফায় বসে শিখর বাঁশিতে বাজাচ্ছেন জগজিৎ সিংয়ের সেই বিখ্যাত গান- হোঁঠো সে ছুঁ লো তুম...। ভিডিওটি ২ ঘণ্টার মধ্যে দেখেছেন ২ লক্ষের বেশি মানুষ। তবে শিখর এদিনই কিন্তু প্রথম বাঁশি বাজালেন না।

বাঁশি বাজানোর শিক্ষা

বাঁশি বাজানোর শিক্ষা

২০১৯ সালেই শিখর ধাওয়ান জানিয়েছিলেন, গত তিন বছর ধরে আমি বাঁশি বাজানো শিখছি। গুরু বেণুগোপালজির কাছে শিখতে পেরে আমি ধন্য। এখনও অনেক পথ চলা বাকি। তবে আমার প্রিয় বাঁশি বাজানো যে শিখতে পারছি, সেটা শুরু করতে পেরেই আমি খুশি।

মনের রসদ

মনের রসদ

ভারতীয় ক্রিকেটারদের সংগীতপ্রেমের কথা বারেবারেই সামনে এসেছে। অনেকেই অবসর সময়ে গান শুনতে ভালোবাসেন। এমনকী ম্যাচের আগে বা পরে, ড্রেসিংরুমে বা টিমবাসে হেডফোনে অনেককেই গান শুনতে দেখা যায়। বীরেন্দ্র শেহওয়াগ যখন ব্যাটিং করতেন তখন শিস দিতেন বা গুনগুন করে হিট গান গাইতেন। চাপ কাটানোর অন্যতম কৌশল। বাঁশিবাদক শিখরে মুগ্ধ ভক্তরা কেউ লিখেছেন, পণ্ডিতজি! কেউ আবার ক্যাপ্টেন। কয়েকদিনের মধ্যেই ভারতের শ্রীলঙ্কা সফরের ভারতীয় দল ঘোষণা হবে। সীমিত ওভারের সিরিজে নেতৃত্ব দিতে পারেন এবারের আইপিএলে রানের শিখরে থাকা শিখর ধাওয়ান। তার আগে অবসর সময়ে নিজের মনের রসদ পূর্ণ করছেন ভারতের এই ওপেনার।

ছবি- ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+