Saquib Mahmood: পাকিস্তানি বংশোদ্ভূত পেসারকে নিয়ে সমস্যায় ইংল্যান্ড, ভিসা জটিলতায় ভারতে আসা অনিশ্চিত
Saquib Mahmood: ভারতের বিরুদ্ধে কলকাতায় ২২ জানুয়ারি প্রথম টি২০ আন্তর্জাতিক খেলবে ইংল্যান্ড। শুক্রবার ইংল্যান্ডের ক্রিকেটাররা বিমান ধরবেন।
যদিও ভারতে আসা অনিশ্চিত ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাকিব মাহমুদের। তিনি এখনও ভিসা পাননি। তবে এই ধরনের পরিস্থিতি তাঁর ক্ষেত্রে নতুন নয়।

ইংল্যান্ডে তুষারপাতের কারণে ভারতে আসার আগে আবু ধাবিতে ইংল্যান্ডের বোলারদের শিবির আয়োজন করা হয়। ভিসা সমস্যায় সেখানেও থাকা হয়নি সাকিবের। জানা গিয়েছে, সাকিবের পাসপোর্ট এখনও ভারতীয় দূতাবাসেই রয়েছে। সে কারণে সাকিবের বিমানের টিকিট বাতিল করেছে ইসিবি, দাবি ব্রিটিশ সংবাদমাধ্যমে।
জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, মার্ক উডদের নিয়ে আবু ধাবিতে পেস বোলিং ক্যাম্পের আয়োজন করে ইসিবি। সেখানে বোলিং পরামর্শদাতা জেমস অ্যান্ডারসনের তত্ত্বাবধানে চলছে অনুশীলন। কিন্তু পাসপোর্ট জমা থাকায় আবু ধাবিতেও যেতে পারেননি সাকিব।
ইসিবি এখনও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি। ব্রিটিশ-পাকিস্তানি দম্পতির পুত্র সাকিব এমন সমস্যায় আগেও পড়েছেন। পাকিস্তানি বংশোদ্ভূত অন্যান্য ক্রিকেটাররাও এর আগে এমন ভিসা জটিলতার সম্মুখীন হয়েছেন।
গত বছর ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইংল্যান্ডের শোয়েব বশির হায়দরাবাদ টেস্টে খেলতে পারেননি, যথাসময়ে পৌঁছতে না পারায়। ২০১৯ সালেও সাকিব ইংল্যান্ড লায়ন্স দলের সঙ্গে ভারতে আসতে পারেননি ভিসা সমস্যায় পড়ে। গত বছর ল্যাঙ্কাশায়ার প্রি-সিজন ট্যুরে ভারতে আসে। কিন্তু ভিসা নিয়ে সমস্যা হতে পারে বুঝে সরে দাঁড়ান সাকিব।
উল্লেখ্য, গত বছর ভারতে ইংল্যান্ড যখন পাঁচ টেস্টের সিরিজ খেলতে এসেছিল, তখনও স্পিনার শোয়েব বশির ও রেহান আহমেদকে অনেক কাঠখড় পুড়িয়ে ভিসা আদায় করতে হয়েছিল। তখনও পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণে ভিসা জটিলতায় পড়তে হয় তাঁদের।
তবে এবার ইংল্যান্ডের দলে থাকা আদিল রশিদ ও রেহান আহমেদ, যাঁরা পাকিস্তানি বংশোদ্ভূত, তাঁরা ইতিমধ্যেই ভিসা পেয়ে গিয়েছেন। মাহমুদ ইংল্যান্ডের হয়ে ২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্ট অভিষেক হয় ২০২২ সালে। গত বছর দ্য হান্ড্রেড ফাইনালে ম্য়াচ জেতানো বোলিং করেন। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে টি২০ সফরে তিনি প্লেয়ার অব দ্য সিরিজ হন।
ইংল্যান্ডের টি২০ দল- জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, বেন ডাকেট, জেমি স্মিথ, ফিল সল্ট, জ্যাকব বেঠেল, ব্রাইডন কার্স, লিয়াম লিভিংস্টোন, জেমি ওভার্টন, রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, সাকিব মাহমুদ, আদিল রশিদ, মার্ক উড।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications