আইপিএল ফাইনালের ইতিহাসে অবিশ্বাস্য ঈর্ষণীয় রেকর্ড রয়েছে রোহিত শর্মার
আইপিএল ফাইনালের ইতিহাসে অবিশ্বাস্য ঈর্ষণীয় রেকর্ড রয়েছে রোহিত শর্মার
দিল্লিকে হারিয়ে আইপিএল ২০২০-র ফাইনালে উঠল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাটিংয়ে প্রতিপক্ষকে ২০১ রানের টার্গেট ছুঁড়ে দেয় মুম্বই। এরপর মুম্বইয়ের বোলিং দাপটে ধরাশায়ী শ্রেয়স আইয়ারের দল। নির্ধারিত ২০ ওভারে দিল্লিকে ১৪৩ রানে বেঁধে রেখে ৫৭ রানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পেল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। এই নিয়ে আইপিএল কেরিয়ারে ৬ বার আইপিএল খেলতে চলেছেন হিটম্যান।

দুই দলের হয়ে পাঁচ বার আইপিএল ফাইনাল খেলেছেন রোহিত
আইপিএলে ইতিহাসে ২ ফ্র্যাঞ্চাইজির হয়ে রোহিত শর্মা মোট পাঁচ বার টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন। প্রথমবার ২০০৯ সালে আইপিএলের ফাইনাল খেলেছিলেন রোহিত।

ডেকানের হয়ে আইপিএল ট্রফি জয়
২০০৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে প্রথমবার আইপিএল ট্রফি জেতে ডেকান চার্জার্স। ডেকানের জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন রোহিত শর্মা।

মুম্বইয়ের হয়ে চার বার আইপিএল ট্রফি জয়
পরবর্তী সময়ে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সকে ২০১৩, ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে চ্যাম্পিয়ন করেছেন। আইপিএলের ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি চারবার ট্রফি জয়ের অনন্য নজির রয়েছে রোহিত শর্মার। তিনবার চেন্নাইয়ে চ্যাম্পিয়ন করে মহেন্দ্র সিং ধোনি দ্বিতীয় স্থানে রয়েছেন।

ফাইনালে কোনও ম্যাচ হারেননি রোহিত
সব মিলিয়ে আইপিএলে পাঁচটি ফাইনাল খেলে রোহিত শর্মা পাঁচবার চ্যাম্পিয়ন দলে থেকেছেন। ১২ নভেম্বর এবার ষষ্ঠ আইপিএল ফাইনাল খেলার দিকে তাকিয়ে হিটম্যান। রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল ফাইনালের মুম্বইয়ের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে।












Click it and Unblock the Notifications