কোথায় এবং কবে থেকে শুরু হবে আইপিএল ২০২১, সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বিসিসিআই!

কোথায় এবং কবে থেকে শুরু হবে আইপিএল ২০২১, সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বিসিসিআই!

করোনা ভাইরাসের আবহে কোথায় এবং কবে থেকে শুরু হবে আইপিএল ২০২১, তা বিসিসিআই প্রায় ঠিক করে ফেলেছে বলে এক রিপোর্টে জানানো হয়েছে। ইংল্যান্ডের সঙ্গে টিম ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সিরিজ শেষ হওয়ার পরেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ অনুষ্ঠিত হবে বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে। কোন কোন মাঠে হবে প্রতিযোগিতা, সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির তার একটি প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে।

কোথায় হবে আইপিএল

কোথায় হবে আইপিএল

এক রিপোর্টে দাবি করা হয়েছে, করোনা ভাইরাসের আবহে দেশের মাটিতে ইংল্যান্ডের সঙ্গে টিম ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সিরিজ শেষ হওয়ার পরে ভারতেই আইপিএল ২০২১ আয়োজন করার সিদ্ধান্ত বিসিসিআই প্রায় নিয়ে ফেলেছে। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল ঘনিষ্ঠ মহলে এ কথা জানিয়েছেন বলে সূত্রের খবর। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আইপিএল গভর্নিং কাউন্সিল নেবে বলেও জানানো হয়েছে।

কবে শুরু হবে আইপিএল ২০২১

কবে শুরু হবে আইপিএল ২০২১

আগামী মার্চে ইংল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে টিম ইন্ডিয়ার টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ান সিরিজের দ্বিপাক্ষিক মোকাবিলা শেষ হবে। এরপর ভারতীয় ক্রিকেটারদের কিছু দিনের জন্য বিশ্রাম দেওয়া হবে বলে বিসিসিআই সূত্রে খবর। আইপিএল ২০২১-এর হাত ধরে দেশে ফের শুরু হবে ক্রিকেট। আগামী ১১ এপ্রিল টুর্নামেন্টে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত বিসিসিআই নিয়ে ফেলেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আইপিএল গভর্নিং কাউন্সিল নেবে বলেও জানানো হয়েছে।

কতদিন চলবে টুর্নামেন্ট

কতদিন চলবে টুর্নামেন্ট

রিপোর্ট অনুযায়ী প্রায় আইপিএল ২০২১-এর জন্য প্রায় দুই মাসের স্লট ধরে রেখেছে বিসিসিআই। ১১ এপ্রিল শুরু হলে ৫ কিংবা ৬ জুন টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা বিসিসিআই নিয়ে ফেলেছে বলেও খবর।

কোন কোন মাঠে ম্যাচ

কোন কোন মাঠে ম্যাচ

করোনা ভাইরাসের আবহে চলতি মরসুমে দেশের সর্বত্র যে আইপিএল-কে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে না, তা কার্যত মেনে নিয়েছে বিসিসিআই। এই পরিস্থিতিতে দেশের নির্বাচিত কোনও এক বা দুটি রাজ্যের অন্তর্গত মাঠগুলিতে সবকটি ম্যাচ আয়োজন করা হতে পারে বলে রিপোর্টে বলা হয়েছে। মূলত মহারাষ্ট্রকেই আইপিএল ২০২১-এর আয়োজক হিসেবে বেছে নেওয়া হতে পারে বলে খবর। বিসিসিআই মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রাবোর্ন, ডিওয়াই পাটিল, রিলায়েন্স এবং পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে প্রাথমিক ভাবে নির্বাচন করেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+