অজিভূমে জাদেজার ব্যাটিংয়ে মুগ্ধ প্রাক্তনী, বেন স্টোকসের সঙ্গে জাড্ডুকে একাসনে রাখলেন
অজিভূমে জাদেজার ব্যাটিংয়ে মুগ্ধ প্রাক্তনী, বেন স্টোকসের সঙ্গে জাড্ডুকে একাসনে রাখলেন
কনকাসন থেকে ফিরেই দলকে জেতালেন বরীন্দ্র জাদেজা। অজিভূমে মেলবোর্ন টেস্টে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স জাড্ডুর। মেলবোর্নে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৫৭ রান হাঁকান। সেই সঙ্গে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট পেয়েছেন। রাহানের পাশাপাশি মেলবোর্নে জাড্ডুর এই পারফর্ম্যান্স নিয়েও চর্চা তুঙ্গে।

তিন ফর্ম্যাটেই দুরন্ত ব্যাটিং জাদেজার
শুধু টেস্টেই নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই থেকে টি-২০, তিন ফর্ম্যাটে যখনই ব্যাটে সুযোগ পেয়েছেন দামি ইনিংস খেলে নিজেকে উজার করে দিয়েছেন জাড্ডু। ক্যানবেরাতে তৃতীয় ওডিআইয়ে অপরাজিত ৬৬ রান হাঁকানো থেকে প্রথম টি-২০তে অপরাজিত ৪৪ হাঁকিয়ে দলের জয়ের জাদেজা বড় অবদান রাখেন।

বিশ্বকাপেও দামি ইনিংস খেলেছেন জাদেজা
২০১৮ থেকে ২০২০, শেষ ২ বছরে ব্যাটে একাধিক নজর কাড়া ইনিংস খেলেছেন। যার মধ্য়ে ২০১৯ সালে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৭ রানের ইনিংস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেদিন আউট না হলে, ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারতেন।

জাদেজাকে বেন স্টোকসের সঙ্গে তুলনা
ব্যাটে জাদেজার এমন ধারাবাহিতার কারণেই, তাঁকে এবার ইংল্যান্ডকে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা,বেন স্টোকসের সঙ্গে তুলনা করলেন দীপ দাশগুপ্ত।

জাদেজাকে নিয়ে দীপ কী বললেন
জাদেজার প্রশংসায় দীপ বলেন, 'মেলবোর্নে জাদেজা দলে এসেই ব্যাটে বলে অবদান রাখল। গত কয়েক বছর ধরেই জাড্ডু দারুণ ব্যাটিং করছেন। ক্রিকেটের দীর্ঘমেয়াদি ফর্ম্যাটে দলের ব্যাটসম্যান হিসেবে এখন জাদেজা গুরুত্বপূর্ণ সদস্য। ফ্যানেরা ভাবে জাদেজা একজন বোলার, যে ব্যাটও করতে পারে। কিন্তু তিন ফর্ম্যাটে চোখ রাখুন ও কিন্তু নিজেকে ব্যাটসম্যান হিসেবেই দেখে। গত দু বছরে জাদেজা নিজের ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছে। সেই জন্যেই জাদেজা আমি বেন স্টোকসের সঙ্গে একাসনে রাখব। আইপিএলের সময়ও চেন্নাই দল ওকে কেন চার নম্বরে ব্যবহার করছে না প্রশ্ন রেখেছি। ঘরোয় ক্রিকেট নিয়ে যারা খোঁজ রাখেন, জানেন ওর ব্যাটে তিনটি তিনশো রয়েছে।'












Click it and Unblock the Notifications