হানিমুন থেকে ফিরেছেন কিনা বিরাট, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করে খোরাক রাখী
বিরাটের হানিমুন বিতর্ক সরিয়ে নতুন করে ক্রিকেটে জড়ালেন রাখী সাওয়ান্ত
Cricket
oi-Debalina
By Debalina Dutta
রাখী সাওয়ান্ত। নামটা শুনলেই প্রথম শব্দটাই মাথায় আসে বিতর্ক। সম্প্রতিই ফের একবার বিতর্কিত মন্তব্য করার জন্য হাসির খোরাক হয়েছেন রাখী।
এমন অবস্থায় একটা ভালো পদক্ষেপ নিয়েছেন তিনি। একটি বিশেষ বক্স ক্রিকেট লিগে যুক্ত হয়েছেন তিনি। এই টুর্নামেন্টের উদ্যোগে বাড়ির মহিলাদের ফিটনেস বাড়াতে তাঁদের খেলাধুলোর সঙ্গে যুক্ত করা। যাতে মহিলারা শুধু ঘরের মধ্যে আবদ্ধ হয়ে না থাকেন এই উদ্দেশ্যেই এই পদক্ষেপ। রাখী সাওয়ান্ত জানিয়েছেন এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি উচ্ছ্বসিত। এই টুর্নামেন্টে তাঁর দল গোয়া শার্কস।
তবে এ সবের মধ্যেও তাঁকে ঘিরে অন্য একটি ক্রিকেট বিতর্কই বারবার সামনে চলে আসছে। প্রায় দু মাস হয়ে গেছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা গাঁটছড়া বেঁধেছেন। গোটা দেশ সে কথা জানে। তারপরে হনিমুনে সেরে এসে দেশের মাটিতে দুটি মেগা রিসেপশনও দিয়েছেন। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় চুটিয়ে ক্রিকেট খেলছে টিম ইন্ডিয়া। আর তাতে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়েও একের পর এক হেডলাইন হয়ে চলেছে। সেখানেই অফ টু কেপটাউন ক্যাপশনে নিজের টিমবাসে ছবি পোস্ট করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
রাখী সাওয়ান্ত অবশ্য সেসব কিছু থেকেই খুব সম্ভবত অনেকটা দূরে। তাই বিরাট ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের টিম বাসে ছবি পোস্ট করায় রাখী কমেন্টে লিখেছেন, 'হাই বেবি সুইটহার্ট ফ্রেন্ড হানিমুন হো গ্যায়া', অর্থাৎ হাই সুইটহার্ট ফ্রেন্ড হানিমুন হয়ে গেল।
এরপরেই নিজের কম জানার বিষয়টি সর্বসমক্ষে এনে ফের একবার বিতর্কের শিকার হয়েছেন রাখী সাওয়ান্ত। এদিকে বলিউডের কন্ট্রোভার্সি বেব এই সব নিয়ে মাথা ঘামাতে রাজি নন। তার সামনে শুধুই বক্স ক্রিকেট লিগ। তিনি জানিয়েছেন,'মেয়েরা শুধু খেলনাবাটি ও পুতুল নিয়ে কেন খেলবে। তাঁরাও ছেলেদের মতো ক্রিকেট খেলতে পারে। '
এখন দেখার এই নতুন ক্রিকেট লিগের হাত ধরে ছক্কা মারার মতো বিরাট বির্তককে নিজের জীবন থেকে সরাতে পারেন কিনা রাখী।