ওয়ান ডে সিরিজে প্রথম ২ ম্যাচ হেরে শেষ মোকাবিলা জয়ের নজির কতবার গড়েছে ভারত
ওয়ান ডে সিরিজে প্রথম ২ ম্যাচ হেরে শেষ মোকাবিলা জয়ের নজির কতবার গড়েছে ভারত
বুধবার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ দুর্দান্ত ভাবে জেতে ভারতীয় ক্রিকেট দল। যদিও ২-১ ফলে সিরিজ হেরে যায় বিরাট কোহলিরা। ওয়ান ডে সিরিজে প্রথম দুটি হেরে শেষ ম্যাচ জয়ের নজির কতবার গড়েছে ভারত, তা দেখে নেওয়া যাক।

দ্বিপাক্ষিক তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের ফল
এখনও পর্যন্ত ৩৭টি তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। ২৪টি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। ১১টি হেরেছে। দুটি সিরিজ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

প্রথম দুটিতে হেরে শেষটিতে জয়
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবারের মোকাবিলা নিয়ে দ্বিপাক্ষিক তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারত প্রথম দুটিতে হেরে শেষটিতে জিততে পেরেছে মাত্র তিন বার। ২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে শেষটিতে জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে তাদের মাটিতে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে শেষটিতে জিতেছিল ভারত।

সিরিজ হোয়াইটওয়াশ
দ্বিপাক্ষিক তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের ইতিহাসে এখনও পর্যন্ত একবার হোয়াইটওয়াশ হয়েছে ভারত। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে ৩-০ ব্যবধানে ওয়ান ডে সিরিজ হারতে হয়েছিল বিরাট কোহলির দলকে।

কতবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে ভারত
দ্বিপাক্ষিক তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে মোট চার বার প্রতিপক্ষ দলকে হোয়াইটওয়াশ করেছে ভারত। জিম্বাবোয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই নজির গড়েছে টিম ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications