এবার ধর্ষণের অভিযোগ আনলেন শামির স্ত্রী, গ্রেফতারির মুখে ভারতীয় পেসার
মহম্মদ শামি আরও চাপে তাঁর স্ত্রী-র আনা বেশির ভাগ চার্জই নন বেলেবেল।
মহম্মদ শামির পরিস্থিতি আরও বিপাকে। এবার তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। বৃহস্পতিবার নিজের আইনজীবী জাকির হুসেন-কে নিয়ে লালবাজারে যান শামির স্ত্রী হাসিন। গোয়েন্দা প্রধানের সঙ্গে আধঘণ্টা কথা বলেন।

হাসিনের আইনজীবী জানিয়েছেন,পুলিশকে সব অভিযোগ প্রমাণ-সহ জানিয়েছেন। এবার সামনে এসেছে তাঁরা কী কী অভিযোগ করেছেন। প্রথম থেকেই হাসিন তাঁর স্বামীর বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ জানিয়ে এসেছেন। এবার এর চেয়েও বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি । তিনি জানিয়েছেন ডিসেম্বর মাসে তিনি যখন উত্তর প্রদেশের শ্বশুর বাড়িতে গিয়েছিলেন তখন তাঁর ভাসুর অর্থাৎ শামির দাদা হাসিব আহমেদ তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। যাতে মদত ছিল মহম্মদ শামিরও। এর আগে শামি নাকি তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে মারারও চেষ্টা করেছিলেন।

সব মিলিয়ে তিনটি অভিযোগই অত্যন্ত মারাত্মক। তিনটি অভিযোগই জামিন অযোগ্য। হাসিনের কথা অনুযায়ি কলকাতা পুলিশ তিনিটি ধারায় মামলা দায়ের করেছে শামির বিরুদ্ধে। ৩৭৬ ধারায় ধর্ষণের অভিযোগ, ৩২৮ ধারায় ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে মেরে ফেলার চেষ্টা, ও ৪৯৮ এ ধারায় পারিবারিক হিংসার মামলা দায়ের হয়েছে।
ফলে এখন যা পরিস্থিতি তাতে শামি-র গ্রেফতার হওয়ার সম্ভাবনা প্রবল।












Click it and Unblock the Notifications