করোনা জর্জরিত সিডনি না পারলে ক্ষতি নেই, মেলবোর্ন তৈরি!
করোনা জর্জরিত সিডনি না পারলে ক্ষতি নেই, মেলবোর্ন তৈরি!
অস্ট্রেলিয়ায় ফের বেড়েছে করোনা ভাইরাসের প্রভাব। ইতিমধ্যেই কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন বেশকিছু মানুষ। ফলে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে নির্ধারিত তৃতীয় টেস্ট আদৌ হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও কঠিন সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।

বেড়েছে করোনার প্রভাব
অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছিল করোনা ভাইরাসের প্রভাব। গত ৪০ দিনে ক্যাঙারুর দেশে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা শূন্যে পৌঁছেছে বলে কয়েক দিন আগেই জানিয়েছিল সরকার। সেই সুখের মুখে আগুন ধরিয়ে অস্ট্রেলিয়ায় ফের সক্রিয় হয়েছে করোনা ভাইরাস।

সিডনিতে প্রভাব বেশি
সম্প্রতি করোনা ভাইরাস থাবা বসিয়েছে সিডনিতে। অস্ট্রেলিয়ার প্রাক্তন রাজধানীতে ইতিমধ্যে ২৩ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন বলে সে দেশের সরকারের তরফে জানানো হয়েছে। সেই খবর শুনে প্রাক্তন অজি ফাস্ট বোলার ব্রেট লি, অ্যাডিলেড টেস্টের ধারাভাষ্য ছেড়ে বাড়ি সিডনির পথে রওনা হয়েছেন বলে খবর।

ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট
২০২১ সালের ৭ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়ার কথা ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। করোনা ভাইরাসের প্রভাব যেভাবে বাড়ছে, তাতে ওই মাঠে সেই সময় ম্যাচ আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বক্তব্য
এখনই এই ইস্যুতে কোনও চরম সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার অন্তবর্তী চিফ এগজিকিউটিভ নিক হকলে। বলেছেন, অযথা আতঙ্কিত না হয়ে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয় সরকার দক্ষতার সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন বলে বিশ্বাস নিক হকলে শিবিরের।

কী জানাল মেলবোর্ন
করোনা ভাইরাসের কারণে সিডনি ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট আয়োজন সম্ভব না হলে তারা তৈরি বলে জানিয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। ২৬ ডিসেম্বর এই মাঠে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির বক্সিং ডে টেস্ট। পরপর দুটি টেস্ট আয়োজন করতে তাদের সমস্যা হবে না বলেও জানিয়েছ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।












Click it and Unblock the Notifications