বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ইংল্যান্ডে লোকেশ রাহুল! সোশ্যাল মিডিয়ায় দিলেন বড় আপডেট

কয়েক সপ্তাহ পরই শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল। তার আগে ইংল্যান্ড সফরে লোকেশ রাহুল। চোটের জন্য ওভালে তাঁর খেলার সুযোগ নেই। অস্ত্রোপচারের পর আপাতত ইংল্যান্ডেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন লখনউ অধিনায়ক।

কয়েকদিন আগেই অস্ত্রোপচার হয়েছে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের। এরইমধ্যে ইংল্যান্ডের রাস্তায় ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা গেল তাঁকে। সেই ছবি তিনি শেয়ার করলেন নিজের সমাজ মাধ্যমে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। যার মধ্যে একটি ছবিতে ইংল্যান্ডের রাস্তায় ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে দেখা গেছে তাঁকে। ক্যাপশনে রাহুল লিখেছেন 'আউট অ্যান্ড এবাউট।'

১

উল্লেখ্য, গত ১১ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার অস্ত্রোপচার হল রাহুলের। গত বছর জুনে কুঁচকির চোটের কারণে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছিল। চলতি বছর ফের চোটের কবলে পড়লেন কেএল রাহুল। আপাতত রিহ্যাব করে মাঠে ফিরতে হবে তাঁকে।

২

চলতি মাসের ৯ তারিখে অস্ত্রোপচার হয় রাহুলের। এরপরই সমাজ মাধ্যমে একটি বিবৃতিতে রাহুল জানিয়েছিলেন তাঁর অস্ত্রোপচারের আপডেট। একটি বিবৃতিতে রাহুল লিখেছিলেন, 'সবাইকে নমস্কার, আমার অস্ত্রোপচার সুষ্ঠভাবে সম্পন্ন ও সফল হয়েছে'

একইসঙ্গে রাহুল জানিয়েছিলেন, 'সব কিছু ভালো ভাবে করার জন্য এবং আমার কষ্ট কমানোর জন্য চিকিৎসক এবং মেডিক্যাল স্টাফদের আমি ধন্যবাদ জানাই। আমি এবার পুরোপুরি সেরে ওঠার পথে। আর একটু সুস্থ হলেই রিহ্যাব শুরু করে দেব। খুব দ্রুত মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি।'


আইপিএলের ম্যাচে চোট পাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না লোকেশ রাহুল। তাঁর পরিবর্তে দলে এসেছেন ঈশান কিষান।আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল। মেগা এই ম্যাচে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচে রাহুলের ছিটকে যাওয়া বড় ধাক্কা টিম ইন্ডিয়ার জন্য।

৩

গত ১ মে কে এল রাহুল আরসিবি-র বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পান। বাউন্ডারি রুখে দেওয়ার জন্য রাহুল ছুটেছিলেন। তখনই তিনি পড়ে যান। মাঠেই যন্ত্রণায় ছটফট করেন তিনি। এরপর ফিজিওদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। রাহুল এরপর আর ফিল্ডিং করেননি। যদিও যন্ত্রণা নিয়েই তিনি ব্যাট করেছিলেন।
পাশাপাশি জয়দেব উনাদকাটের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। বর্তমানে এনসিএতে রিহ্যাব করছেন সৌরাষ্ট্রের এই পেসার।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+