টেনিস বল ক্রিকেট থেকে আইপিএল, মাঠ কাঁপাচ্ছেন কেকেআর স্পিনার বরুণ
টেনিস বল ক্রিকেট থেকে আইপিএল, মাঠ কাঁপাচ্ছেন কেকেআর স্পিনার বরুণ
গুরুত্বপূর্ণ সময়ে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উইকেট নিয়ে কেকেআরের জয় নিশ্চিত করেছিলেন। সেই স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়ে এখন যত আলোচনা। এই স্তরে পৌঁছতে বিস্তর কাটখড় পোড়াতে হয়েছে কর্নাটকী ক্রিকেটারকে। সেই যাত্রা সম্পর্কে বললেন বরুণ।

টেনিস বল ক্রিকেট থেকে শুরু
আর পাঁচ জনের মতো টেনিস বলেই ক্রিকেটে হাতেখড়ি ঘটেছিল বরুণ চক্রবর্তীর। তখন তিনি ছিলেন ফাস্ট বোলার। যদিও স্কুল টিমে সুযোগ পাওয়ার পর ভূমিকা বদলে যায় বরুণের। সেই সময় উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবু ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন ছাড়েননি কর্নাটকী ক্রিকেটার। কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক তাঁর আইডল।

সুযোগ পেয়েও হাতছাড়া
নিজের শহরের একটি ক্রিকেট দলে সুযোগ পান বরুণ চক্রবর্তী। ফাস্ট বোলার হিসেবে সেখান থেকেই নিজের হাত পাকাতে শুরু করেন কর্নাটকী ক্রিকেটার। ছন্দপতন ঘটে এরপরেও। চোটের কারণে দেড় বছরের জন্য বাইশ গজ থেকে ছিটকে যান বরুণ। হতাশ হয়ে দশটা-পাঁচটার চাকরিতে ঢুকে পড়েন আর্কিটেক্ট চক্রবর্তী।

টিপিএল থেকে উত্থান
তবু ক্রিকেটে ফিরে এসেছিলেন ২৭ বছরের ক্রিকেটার। তববে ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছিলেন বরুণ চক্রবর্তী। পরিবর্তে স্পিন ফেলতে শুরু করেন কেকেআর তারকা। তাতেও নজর কাড়েন বরুণ। ঘরোয়া ক্রিকেটের ২০১৮-২০১৯ মরশুমের বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে ২২টি উইকেট নেন কেকেআর স্পিনার। সেই বছরের তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ৪.৭০ ইকোনমি রেটে ৯ উইকেট নেন বরুণ। ওই টুর্নামেন্টে একার হাতে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন।

আইপিএলে সুযোগ
২০১৯ সালের আইপিএলে বরুণ চক্রবর্তীকে ৮.৪ কোটি টাকা দিয়ে কিনেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তাঁকে খেলতে দেখা যাচ্ছে। তার আগে কেকেআরের নেটে বল করতে দেখা গিয়েছিল চক্রবর্তীকে।












Click it and Unblock the Notifications