শূন্য হাতেই ২০২০ শেষ করলেন বুমরাহ, হতাশা পরিসংখ্যান কী বলছে

শূন্য হাতেই ২০২০ শেষ করলেন বুমরাহ, হতাশা পরিসংখ্যান কী বলছে

২০২০ সালের কালো ছায়া যে গোটা বিশ্বকে ওলোটপালোট করে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। সেই ছায়া যে ভারতীয় ক্রিকেটে খুব একটা সুদিন এনে দেয়নি, তাও স্বতঃসিদ্ধ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। ব্যর্থ হয়েছেন ভারতীয় ব্যাটসম্যান এবং বোলাররা। তাতে নবতম সংযোজন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের ব্যর্থতা। দেখে নেওয়া যাক পরিসংখ্যান।

পাওয়ার প্লে-তে উইকেটহীন বুমরাহ

পাওয়ার প্লে-তে উইকেটহীন বুমরাহ

ভারতীয় দলের জার্সিতে ওয়ান ডে-র পাওয়ার প্লে-তে উইকেটহীন অবস্থাতেই ২০২০ শেষ করলেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। চলতি বছর ওয়ান ডে-র পাওয়ার প্লে-তে ৩৪ ওভার বল করেছেন বুমবুম। তবু উইকেট পাননি ভারতীয় ফাস্ট বোলার।

বুমরাহের উইকেট

বুমরাহের উইকেট

চলতি বছর ভারতীয় দলের জার্সিতে ৯টি ওয়ান ডে ম্যাচ খেলছেন জসপ্রীত বুমারহ। মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচ বাদ দিলে মাত্র তিন উইকেট নিয়েছেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার। ৪৫৮ রান দিয়েছেন বুমরাহ।

তৃতীয় ম্যাচের পাওয়ার প্লে

তৃতীয় ম্যাচের পাওয়ার প্লে

ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচের পাওয়ার প্লে-তে জসপ্রীত বুমরাহ-কে পাঁচ ওভার বল করতে দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। কোনও উইকেট ছাড়া ১৯ রান দেন বুমবুম। যদিও তাঁর বলে প্রথম স্লিপে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের ক্যাচ ফেলে দেন শিখর ধাওয়ান।

বুমরাহের ওয়ান ডে রেকর্ড

বুমরাহের ওয়ান ডে রেকর্ড

মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে টিম ইন্ডিয়ার জার্সিতে ৬৬টি ওয়ান ডে ম্যাচ খেলছেন জসপ্রীত বুমরাহ। ১০৬টি উইকেট নিয়েছেন তিনি। ২৭ রান দিয়ে ৫ নেওয়াটা বুমরাহের সেরা বোলিং পারফরম্যান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+