IPL: ম্যাচ সেরার পুরস্কার সঙ্গে পেলেন প্রীতির আলিঙ্গন, গেইল-গিলক্রিস্টদের ক্লাবের নতুন সদস্য প্রভসিমরন

পাঞ্জাবের সিং ইজ কিং এখন প্রভসিমরন। তাঁর দুরন্ত ব্যাটিংয়ে ভর করেই প্লে অফের লড়াইয়ে টিকে গিয়েছে পাঞ্জাব কিংস। ঘরের ছেলের উপর আস্থা রেখেছিল শিখর ধাওয়ানের দল। অবশেষে টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা রাখলেন পাঞ্জাব ব্যাটসম্যান। ম্যাচ শেষে প্রাপ্তি সেরার পুরস্কার, দলের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টার আলিঙ্গন।

১০৩ রানের ঝকঝকে ইনিংস। প্রভসিমরন ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬১ বলে। ইনিংসের শেষে সেঞ্চুরি করে পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্টকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর উপরে আস্থা রাখার জন্য।

১

ইনিংসের শুরুতেই পর পর তিন উইকেট হারিয়ে চাপে পড়েয় যায় পাঞ্জাব ব্রিগেড। সেখান থেকে প্রায় একক দক্ষতায় দলকে টানলেন।নিজে শুধু সেঞ্চুরিই করলেন না একইসঙ্গে দলের রানকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন এই পাঞ্জাব তনয়।


সেঞ্চুরি করে ক্রিস গেল, অ্যাডাম গিলক্রিস্ট, বীরেন্দ্র সহবাগ, মাহেলা জয়বর্ধনেদের অভিজাত ক্লাবে ঢুকে পড়লেন পঞ্জাব কিংসের তারকা। শন মার্শ, মাহেলা জয়বর্ধনে, পল ভলথাটি, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড মিলার, বীরেন্দ্র শেহবাগ, ঋদ্ধিমান সাহা, হাসিম আমলা, ক্রিস গেল, কে এল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল পাঞ্জাব কিংসের জার্সিতে সেঞ্চুরি করেছেন।

২

স্বভাবতই ম্যাচ সেরার পুরষ্কারও উঠল প্রভসিমরনের হাতে। পুরষ্কার বিতরণী মঞ্চে প্রভসিমরন বলছেন, 'ব্যাট করতে নেমে খুব বেশি ভাবছিলাম না। তবে উল্টোদিক থেকে যখন উইকেট পড়তে শুরু করল, লক্ষ্য ছিল, যতটা বেশি সময় সম্ভব ক্রিজে কাটাবো। লম্বা একটা ইনিংস খেলবো।'


সেঞ্চুরির নেপথ্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রভসিমরন বলেন, 'দলের সঙ্গে অনেকটা সময় ধরেই রয়েছি। সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। আমি শুধু সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছি। এই পিচে ব্যাট করা খুবই কঠিন ছিল। স্পিনাররা বাড়তি সুবিধা পাচ্ছিল। প্রথম দিকে উইকেট পড়ে যাওয়ায় কারানের সঙ্গে পার্টনারশিপ গড়তে চাইছিলাম। পরের দিকে বড় শট খেলার চেষ্টা করি।'

৩

প্রভসিমরনের শতরানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান ২০। সেই রান করেন স্যাম কারান। এ ছাড়া পঞ্জাবের বাকি আর কোনও ব্যাটসম্যানই শনিবার ভাল খেলতে পারেননি। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে পঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ১৩৬ রানেই থেমে গেল দিল্লির দৌড়। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগের লড়াই জমিয়ে দিল শিখর ধাওয়ানের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+