IPL: ক্যাপ্টেন রানার উপর বিরাট আস্থা শাহরুখের, বাদশার পেপটক নিয়ে মুখ খুললেন নীতীশ
শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ায়, নাইটদের অধিনায়কত্বের ভার পড়ে নীতীশ রানার উপরে। রানার উপরে কেকেআর নেতৃত্বের ভার দেওয়ায়, অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আস্থা রেখেছিলেন দলের মালিক শাহরুখ খান। পাঞ্জাব ম্যাচের আগে রানাকে পেপটকও দেন বলিউড বাদশা।
অজানা সেই কাহিনীই প্রকাশ্যে এনেছেন কেকেআর অধিনায়ক। নীতীশ রানাকে শুধু অধিনায়কত্বের ভারই দেননি কিং খান, একইসঙ্গে মাঠে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দেন নাইট কর্ণধার। যা কেকেআরের নতুন অধিনায়কে আত্মবিশ্বাস দেয়।

আইপিএলে ১১ ম্যাচ খেলে ৫টিতে জয়ে পেয়েছে নাইটরা। ১০ পয়েন্ট নিয়ে রানার দল রয়েছে ছয় নম্বর স্থানে। মাঠে বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন নাইট নেতা।


বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে কলকাতা। এই ম্যাচে দলবদলের খুব একটা সম্ভাবনা নেই।গত ম্যাচে দুরন্ত জয়ের পরে আত্মবিশ্বাসী নাইট যোদ্ধারা।বাকি তিন ম্যাচের মধ্যে ঘরের মাঠে দুটি ম্যাচ খেলবে কেকেআর।
ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাইছে কেকেআর। আপাতত নাইটদের শিবিরের লক্ষ্য ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জেতা। এই ম্যাচ জিতলে প্লে অফের দৌড়ে প্রবলভাবে ফিরে আসবে রানা ব্রিগেড।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications