IPL 2025: রাজস্থানের বিরুদ্ধে নজির গড়ার সুযোগ বিরাটের সামনে, সচিনের রেকর্ড ভাঙতে পারবেন যশস্বী?
বৃহস্পতিবার আইপিএলে মুখোমুখি হচ্ছে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারছে না রাজস্থান রয়্যালস। প্লে অফের আশা টিকিয়ে রাখতে গেলে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোন বিকল্প নেই রাহুল দ্রাবিড়ের দলের কাছে। অন্যদিকে আরসিবি দলের মধ্যেও ধারাবাহিকতার অভাব প্রকট।
এখনও পর্যন্ত চলতি আইপিএলে ঘরের মাঠে একটি ম্যাচেও জয় পায়নি আরসিবি। বৃহস্পতিবার ঘরের মাঠে প্রথম জয়ের লক্ষ্যে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের প্রায় প্রতিটি ম্যাচেই কোনো না কোনো রেকর্ডের হাতছানি থাকে দুই দলের কাছেই। ব্যতিক্রম নয় রাজস্থান রয়্যালস আরসিবি ম্যাচও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অধিনায়ক রজত পাটীদার হলেও এই দলটির মূল নিউক্লিয়াস বিরাট কোহলি তিনি ব্যাটিংয়ের মূল স্তম্ভ।

চলতি আইপিএলে একের পর এক রেকর্ড সৃষ্টি করেছেন বিরাট কোহলি। বৃহস্পতিবারের ম্যাচেও তাঁর সামনে নজির গড়ার সুযোগ রয়েছে। এই ম্যাচে অর্ধশরান রান করতে পারলেই বিশেষ একটি নজির সৃষ্টি করবেন বিরাট কোহলি। এই ম্যাচে অর্ধ শতরান করলে প্রথম এশিয়ান ক্রিকেটার হিসাবে টি২০ ক্রিকেটে ১০০টি হাফসেঞ্চুরি করার নজির সৃষ্টি বিরাট কোহলি। আরসিবির খেলা মূলত নির্ভর করে বিরাট কোহলি এবং ফিল সল্টের ব্যাটিংয়ের উপরেই নির্ভরশীল। এই দুজন রান পেলে তবেই আরসিবি দল ভালো খেলতে পারে। যা অতীতে প্রমাণিত হয়েছে।
অন্যদিকে যশস্বী জয়সওয়ালের সামনে একটি রেকর্ড সৃষ্টির হাতছানি রয়েছে। সচিন তেন্ডুলকরের নজির ভাঙার সুযোগ রয়েছে যশস্বী জয়সওয়ালের সামনে। এখনও পর্যন্ত ৬০টি ইনিংসে আইপিএলে ১৯১৪ রান করেছেন যশস্বী। ২০০০ রান করতে তার প্রয়োজন আর ৮৬ রান আগামী দুটি ম্যাচের মধ্যে যদি এই ৮৬ রান করে ফেলতে পারেন যশস্বী তাহলে সচিন তেন্ডলকরের রেকর্ড ভেঙে দেবেন তিনি। কারণ সচিন ৬৩ ম্যাচে আইপিএলে ২০০০ রান সম্পূর্ণ করেছিলেন। আইপিএলে সবচেয়ে দ্রুততম ২০০০ রান করেছেন ক্রিস গেইল। তিনি আটচল্লিশটি ইনিংসে ২০০০ রান করেছিলেন।
রাজস্থানের কাছে এই ম্যাচ বদলার ম্যাচও। কারণ চলতি আইপিএলের প্রথম পর্বের ম্যাচে জয়পুরে রাজস্থান রয়্যালস ৪ উইকেটে ১৭৩ তুলেছিল। জবাবে আরসিবি ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়। এদিকে ঘরের মাঠে আইপিএল দলগুলির সুবিধা না পাওয়া প্রসঙ্গে দ্রাবিড় বলেন দলগুলো যে রকম পিচ চাইছে সে ধরনের পিচ হয়ত, সেটা ঠিক জানি না।তবে সব দলই নতুনভাবে তৈরি হয়েছে নিলামের পরে ফলে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে।












Click it and Unblock the Notifications