Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: স্লো উইকেটে ফারাক গড়ল পাওয়ারপ্লে, আরসিবির কাছে হারে রাজস্থানকে ভোগাল খারাপ ফিল্ডিংও

IPL 2025: চলতি আইপিএলে একটিও হোম ম্য়াচ জিততে পারেনি আরসিবি। আজ অ্যাওয়ে ম্যাচে চতুর্থ জয় রজত পাটীদারদের পয়েন্ট তালিকার তিনে পৌঁছে দিল।

আরসিবি আজ জয়পুরে ম্যাচ জিতল ১৫ বল বাকি থাকতে ৯ উইকেটে। অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি ও ফিল সল্ট।

IPL 2025

দুই দল আজ গোটা ম্যাচে খান দশেক ক্যাচ ফেলল। তবে তা সমস্যা হয়ে দাঁড়াল রাজস্থান রয়্যালসের জন্যেই। বিশেষ করে ফিল সল্টের দুটি ক্যাচ পড়ল, বিরাট কোহলির একটি। সন্দীপ শর্মা এদিন নিজের প্রথম বলেই পেতে পারতেন বিরাট কোহলির উইকেট।

বিরাটকে আইপিএলে ১৬টি ইনিংসের সাতবার আউট করেছেন সন্দীপ শর্মা। সেই সংখ্যাটি এদিন বাড়ল না রিয়ান পরাগ ক্যাচ ফেলায়। সেই সময় বিরাটের রান ছিল ৬ বলে ৭। এর একটু পরেই সন্দীপ শর্মা নিজের বলেই তালুবন্দি করতে ব্যর্থ হন ফিল সল্টের দেওয়া ক্যাচ। বল তাঁর হাতেও লেগেছিল। সল্ট সেই সময় ব্যাট করছিলেন ১৩ বলে ২৩ রানে।

সল্ট যখন ২০ বলে ৪০ রানে খেলছেন, তখন সন্দীপের বলেই কভারে ক্যাচ ফেলেন যশস্বী জয়সওয়াল। এরপরই রান আউট করার সুযোগও এসেছিল। কিন্তু সন্দীপ উইকেটের কাছে গিয়ে বল ধরতে আগ্রহ না দেখানোয় বেঁচে যান সল্ট।

সল্ট ও বিরাট দুজনেই জীবন পাওয়ার ফায়দা তুলে অর্ধশতরান হাঁকালেন। এদিনের ম্যাচের ফলাফল নির্ধারণে ফারাক গড়ে দিল দুই দলের পাওয়ারপ্লের ব্য়াটিং। রাজস্থান রয়্যালস প্রথম ৬ ওভারে তোলে বিনা উইকেটে ৪৫। সেখানে আরসিবি তোলে বিনা উইকেটে ৬৫।

মাঝের ওভার অর্থাৎ ৭ থেকে ১৫ ওভারের মধ্যে রাজস্থান রয়্যালস ২ উইকেট খুইয়ে ৬৯ রান তুলেছিল। এ ক্ষেত্রেও এগিয়ে যায় আরসিবি। ৭ থেকে ১৫ ওভারে আরসিবি ৮১ রান তোলে, ১ উইকেট হারিয়ে।

রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন বলেন, স্লো উইকেটে টস হেরে ব্যাট করতে নেমে ১৭০-এর উপর রান ভালো। তবে প্রথমদিকে পাওয়ারপ্লেতে ব্যাট করা কঠিন ছিল। তবে বিরাট কোহলি ও ফিল সল্ট যে মারমুখী হবেন সেটাও বুঝেছিলাম। আরসিবি ম্যাচ জিতে নিল পাওয়ারপ্লেতেই।

ক্যাচ পড়া প্রসঙ্গে স্যামসন বলেন, আরসিবিও আমাদের ক্য়াচ ফেলেছে। আমরাও ফেলেছি। ম্যাচ জিততে হলে ক্যাচ ধরাটা জরুরি। তবে ওরা ভালো ব্যাট করেছে। আরসিবির ব্যাটাররা ইচ্ছাশক্তির নিরিখেও এগিয়ে। ম্যাচটি ১৯ বা ২০ ওভার পর্যন্ত নিয়ে গেলে খুশি হতেন স্যামসন। ভুল শুধরে পরের ম্য়াচ থেকেই জয়ের সরণিতে ফেরার সবরকম চেষ্টা করার আশ্বাস দিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+