IPL 2025: ফের শুরু হচ্ছে আইপিএল, ফাইনাল কবে? সূচি প্রকাশ বিসিসিআইয়ের

ফের শুরু হচ্ছে আইপিএলের অবশিষ্ট ম্যাচগুলি। এদিন বিসিসিআই আইপিএল ২০২৫-এর সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে। এটি শুরু হবে ১৭ মে থেকে। বহু প্রতীক্ষিত খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) নাইট রাইডার্স (কেকেআর) এর মুখোমুখি হবে। ভারত-পাক উত্তেজনার কারণে সাময়িক স্থগিত থাকার পরে ফের টুর্নামেন্ট শুরুর ঘোষণা হয়েছে এদিন। ফাইনাল ৩ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে গত সপ্তাহে আইপিএল ২০২৫ সাময়িক স্থগিত করা হয়েছিল। তবে, গত শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পর টুর্নামেন্টটি এগিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। বিসিসিআই এক বিবৃতিতে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার, নিরাপত্তা সংস্থা এবং মূল স্টেকহোল্ডারদের সাথে পরামর্শের কথা জানিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতের সেনাবাহিনীর সাহসিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। "বিসিসিআই এই সুযোগে আবারও ভারতের সেনাবাহিনীর সাহসিকতাকে অভিনন্দন জানাচ্ছে। যাদের প্রচেষ্টা ক্রিকেটের নিরাপদ প্রত্যাবর্তনকে সক্ষম করেছে।" বিবৃতিতে বলা হয়েছে।

লিগ ম্যাচগুলি লখনউ, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, আহমেদাবাদ এবং জয়পুর সহ ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। যার মধ্যে চারটি ম্যাচ নিরপেক্ষ স্থানে অনুষ্ঠিত হবে। ক্যালেন্ডারে রবিবারের জন্য দুটি ডবল-হেডার অন্তর্ভুক্ত রয়েছে। যা ক্রিকেট ভক্তদের সপ্তাহান্তে উত্তেজনা বাড়িয়ে তুলবে। সূচি দেখে জানা গিয়েছে যে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচ যা আগে সীমান্ত উত্তেজনার কারণে ১০.১ ওভারে স্থগিত করা হয়েছিল, ২৪ মে জয়পুরে পুনরায় খেলা হবে।

আপডেট সূচির অংশ হিসেবে, ১৮ মে প্রথম ডবলহেডারে জয়পুরে বিকেলের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে পাঞ্জাব কিংস মুখোমুখি হবে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস দিল্লিতে সন্ধ্যায় গুজরাত টাইটান্সের বিপক্ষে খেলবে। শেষ লিগ ম্যাচ লখনউ সুপার জায়ান্টস বনাম আরসিবি ২৭ মে একানায় খেলবে। কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর সহ প্লেঅফের ম্যাচগুলি ২৯ এবং ৩০ মে অনুষ্ঠিত হবে। কোয়ালিফায়ার ২ অনুষ্ঠিত হবে ১ জুন। যদিও এই ম্যাচগুলির ভেন্যু পরে প্রকাশ করা হবে।

এই প্রতিযোগিতায়, শুভমান গিলের নেতৃত্বে গুজরাত টাইটান্স ১১টি ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তাদের পরেই রয়েছে আরসিবি, পাঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফের দৌড়ে দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস এবং কেকেআর এখনও প্রতিদ্বন্দ্বী। সেখানে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস প্লে-অফের দৌড় থেকে বাদ গিয়েছে। এছাড়াও, গুজরাত টাইটান্সের খেলোয়াড়েরা ব্যক্তিগত পুরস্কারের শীর্ষে রয়েছেন। সাই সুদর্শন অরেঞ্জ ক্যাপ লিডারবোর্ডে শীর্ষে এবং তাঁর সতীর্থ প্রসিদ্ধ কৃষ্ণ পার্পল ক্যাপ স্ট্যান্ডিংয়ে শীর্ষে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+