IPL 2025: বোল্ট ও চাহালের বিধ্বংসী স্পেল মুম্বইয়ের জয়ের টার্নিং পয়েন্ট, ঈশানের উইকেট ভোগাল সানরাইজার্সকে

IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদের প্লে-অফের রাস্তা কঠিন হয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাস্ত হওয়ায়। মুম্বইয়ের পর আজ হায়দরাবাদেও অরেঞ্জ আর্মি হারল হার্দিক পাণ্ডিয়ার দলের কাছে।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। পাওয়ারপ্লের মধ্যে চার উইকেট হারানোই বিপাকে ফেলে দেয় প্যাট কামিন্সের দলকে।

IPL 2025

দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ট্রাভিস হেড (৪ বলে ০)-কে আউট করে দেন ট্রেন্ট বোল্ট। তৃতীয় ওভারের প্রথম বলে দীপক চাহার ফেরাব ঈশান কিষাণকে। যদিও কিষাণ আউট ছিলেন না। দেখা গিয়েছে, বল তাঁর ব্যাটে না লেগে উইকেটকিপারের কাছে যায়। মুম্বই ইন্ডিয়ান্সের কেউ আবেদন না করলেও বেরিয়ে যান কিষাণ।

প্রথম উইকেট পড়ে ২ রানে, দ্বিতীয় উইকেট পড়ে ৯ রানে। এরপর ১৩ রানের মাথায় আরও দুটি উইকেট হারায় অরেঞ্জ আর্মি। চতুর্থ ওভারের তৃতীয় বলে অভিষেক শর্মা (৮ বলে ৮) বোল্টের দ্বিতীয় শিকার। পঞ্চম ওভারের প্রথম বলে নীতীশ কুমার রেড্ডি (৬ বলে ২) চাহারের দ্বিতীয় শিকার হন।

পাওয়ারপ্লের ৬ ওভারের শেষে সানরাইজার্সের স্কোর ছিল ৪ উইকেটে ২৪। ২০তম ওভারের চতুর্থ ও শেষ বলে যথাক্রমে অভিনব মনোহর ও প্যাট কামিন্সকে আউট করেন ট্রেন্ট বোল্ট। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে চার উইকেট নেন। ১৯ ওভারে ১৩৪ রানে ছয় উইকেট পড়ে সানরাইজার্সের। সেখান থেকে ২০ ওভারে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৪৩।

Take a Poll

সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স মেনে নিলেন, হেইনরিখ ক্লাসেন ও অভিনব মনোহরের জন্য সম্মানজনক রান তুললেও তা যথেষ্ট ছিল না। দ্রুত উইকেট হারালে যেভাবে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া উচিত তা করতে ব্যর্থ বেশিরভাগ ব্য়াটারই।

এদিনের পিচে বড় রান তোলার চাপ দলের ছিল না বলেই দাবি কামিন্সের। সামনে কয়েকটি অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তিনি। বোল্ট ও চাহার যেভাবে শুরু থেকেই চাপে রাখলেন সানরাইজার্সের ব্যাটারদের, তাতেই সমস্যা বাড়ে। ঈশান কিষাণ কেন আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করলেন না, তা নিয়েও প্রশ্ন থাকছে। তাঁর উইকেট হারানোটাও বড় ক্ষতি করল অরেঞ্জ আর্মির। এদিনের জয়ের ফলে পয়েন্ট তালিকার তিনে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দরাবাদ পয়েন্ট তালিকার নয়ে রইল। কঠিন হয়ে গেল প্লে-অফের সমীকরণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+