IPL 2023: রাজস্থানের সামনে ১৫০ রানের টার্গেট দিল কেকেআর, আইপিএলে চাহালের রেকর্ড

আইপিএলে ইডেনে রাজস্থান রয়্যালসের সামনে জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্যমাত্রা রাখল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর ৮ উইকেট হারিয়ে তুলেছে ১৪৯ রান। ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট থেকে এলো দায়িত্বশীল অর্ধশতরান। যুজবেন্দ্র চাহাল নিলেন ৪ উইকেট।

ইডেনে নতুন আইপিএল রেকর্ড গড়লেন যুজবেন্দ্র চাহাল। কেকেআর অধিনায়ক নীতীশ রানার উইকেটটি তুলে নিয়ে আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হয়ে গেলেন তিনি। ডোয়েইন ব্র্যাভোর ১৮৩টি উইকেট দখলের রেকর্ডটি টপকে গেলেন চাহাল।

নীতীশ ভেঙ্কটেশ

পাওয়ারপ্লে-র ৬ ওভারে কেকেআরের স্কোর ছিল ২ উইকেটে ৩৭। ২.২ ওভারে জেসন রয় ৮ বলে ১০ রান করে ট্রেন্ট বোল্টের শিকার হন। নাইটদের প্রথম উইকেটটি পড়ে ১৪ রানে। ৪.১ ওভারে ২৯ রানে পড়ে দ্বিতীয় উইকেট। রহমানুল্লাহ গুরবাজ ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১২ বলে ১৮ রান করে বোল্টের দ্বিতীয় শিকার।

এরপর হাল ধরেন ভেঙ্কটেশ আইয়ার ও নীতীশ রানা। ১০.২ ওভারে ৭৭ রানে কেকেআরের তৃতীয় উইকেটের পতন ঘটে। ১৭ বলে ২২ রান করে নীতীশ রানা আউট হন চাহালের বলে। ১২.৫ ওভারে কেকেআরের ১০০ রান পূর্ণ হয়। ১০ বলে ১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন আন্দ্রে রাসেল। তিনি কেএম আসিফের বলে আউট হন।

ভেঙ্কটেশ আইয়ার

১৩.৩ ওভারে রাসেল আউট হলে কেকেআরের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১০৭। ভেঙ্কটেশ আইয়ার ৪০ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। ১৭তম ওভারের প্রথম বলে তিনি চাহালের দ্বিতীয় শিকার হন। ২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪২ বলে ৫৭ রান করে সাজঘরে ফেরেন ভেঙ্কটেশ। এই ওভারের চতুর্থ বলে শার্দুল ঠাকুর (২ বলে ১)-এ উইকেটও চাহাল তুলে নেন।

নাইটদের ষষ্ঠ উইকেট পড়ে ১২৯ রানে। ১৮.৪ ওভারে ১৪০ রানে পড়ে সপ্তম উইকেট। একটি ছয়ের সাহায্যে রিঙ্কু সিং ১৮ বলে ১৬ রান করে যুজবেন্দ্র চাহালের শিকার হন। ২০তম ওভারের শেষ বলে ১৪৯ রানে অষ্টম উইকেট পড়ে। ৫ বলে ৬ রান করে সুনীল নারিন আউট হন সন্দীপ শর্মার বলে।

রাজস্থান রয়্যালস

৭ থেকে ১৫ ওভারে ২ উইকেট খুইয়ে ৭৯ রান তোলে নাইট ব্রিগেড। শেষ পাঁচ ওভারে কেকেআর ৪ উইকেট খুইয়ে ৩৩ রান তোলে। চাহাল ৪ ওভারে ২৫ রান দিয়ে চার উইকেট পেলেন। চলতি আইপিএলেও তিনিই আপাতত সর্বাধিক উইকেটশিকারী। ট্রেন্ট বোল্ট ৩ ওভারে ১৫ রান দিয়ে ২টি উইকেট নেন। সন্দীপ শর্মা ও কেএম আসিফ একটি করে উইকেট পেয়েছেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+